সাতক্ষীরায় অবৈধভাবে ভারত থেকে আনা ট্রাক ভর্তি মূল্যবান কোয়াড পাথর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার গভীর রাতে সাতক্ষীরা শহরের আমতলা মোড় এলাকা থেকে একটি পরিত্যক্ত ট্রাক ভর্তি কোয়াড পাথরগুলো জব্দ করা হয়। জব্দ করা পাথরের মূল্য প্রায় ৪১ লাখ টাকা।
সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আরমান হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে এক ট্রাক কোয়াড পাথর ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এ খবরের ভিত্তিতে শহরের আমতলা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় পাথরসহ ট্রাকটি জব্দ করা হয়।’
তিনি আরও জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ট্রাকটি জব্দ করে সাতক্ষীরা ৩৮ বিজিবি সদর দফতরে আনা হয়।
/এমও/








