টাকা নেওয়ার সময় চুয়াডাঙ্গায় ভুয়া পুলিশ আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৪ মে ২০১৭, ১৯:২৯আপডেট : ০৪ মে ২০১৭, ১৯:২৯

আটক চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার সময় নাসিম (২৫) নামে এক ভুয়া উপ-পরিদর্শককে আটক করেছে পুলিশ। আটক নাসিম মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে সাখাওয়াত হোসেনের ছেলে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের মকলেচুর রহমানের বাড়িতে বেড়াতে আসেন নাসিম উদ্দিন নাসিম। তিনি নিজেকে পুলিশের একজন উপ-পরিদর্শক পরিচয় দেন। কয়েকদিনের ব্যবধানে তার সঙ্গে বেনীপুর গ্রামের বেশ কিছু শিক্ষিত যুবকের সখ্যতা গড়ে ওঠে এবং তাদেরকে পুলিশ বাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে সে টাকা দাবি করে।
ওসি আরও জানান, বুধবার দিবাগত রাত ৮টার দিকে সীমান্ত ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানার কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে ৫ হাজার টাকা নেয়। এতে সোহেলের সন্দেহ হলে সে জীবননগর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাতেই জীবননগর থানা পুলিশ বেনীপুর থেকে তাকে আটক করে এবং তার কাছ থেকে টাকা উদ্ধার করে।
বৃহস্পতিবার সকালে সোহেল রানা বাদী হয়ে জীবননগর থানায় নাসিমের নামে মামলা দায়ের করেছে, বলেও জানান জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম