যশোরে বজ্রাঘাতে গরুসহ কৃষকের মৃত্যু

যশোর প্রতিনিধি
০৫ মে ২০১৭, ১২:২৭আপডেট : ০৫ মে ২০১৭, ১২:২৭

বজ্রাঘাতে দুটি গরুও মারা গেছে যশোরের ঝিকরগাছায় শুক্রবার সকালে বজ্রাঘাতে এক কৃষকসহ দুই জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে মারা গেছে হালের দুটি বলদও।

ঝিকরগাছার স্থানীয় সাংবাদিক তারিক মোহাম্মদ জানান, সকাল ৬টার দিকে ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর এলাকার একব্বর আলীর ছেলে কৃষক ইউনুস আলী হালের দুটি বলদ নিয়ে মাঠে যাচ্ছিলেন। ওই সময় বজ্রাঘাতে তিনিসহ গরু দুটি মারা যায়।

অপরদিকে, একই উপজেলার বায়সা এলাকার তাজউদ্দিনের ছেলে জসিমুদ্দিন সকালে মাঠে যাচ্ছিলেন শসা তুলতে। ওইসময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জসিমুদ্দিন এবার এসএসসি পাশ করেছেন। পরে স্থানীয় লোকজনতাদের মরদেহ উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।

ঝিকরগাছা থানার ওসি মাসুদ করীম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

/এফএস/ 

আরও পড়ুন- 
পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি সংস্কারে সুফল দেখছেন শিক্ষাবিদরা

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম