দ্রুত ৮৩টি খাল পুনঃখননের পরামর্শ বিআইডাব্লিউটিএ’র

মংলা প্রতিনিধি
০৭ মে ২০১৭, ১৮:৫৯আপডেট : ০৭ মে ২০১৭, ১৯:০৬

দ্রুত ৮৩টি খাল পুনঃখননের পরামর্শ বিআইডাব্লিউটিএ’র

মংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলের সঙ্গে সংযুক্ত ৮৩টি সরকারি খাল দ্রুত খননের পরামর্শ দিয়েছে বিআইডাব্লিউটিএ’র প্রতিনিধি দল। রবিবার সকাল ৮টার দিকে বিআইডাব্লিউটি’র প্রতিনিধি দলটি একনেক অনুমোদিত নৌ চ্যানেল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

বিআইডাব্লিউটি’র চার সদস্যের এ প্রতিনিধি দলে ছিলেন, বিআইডাব্লিউটিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইদুর রহমান, নির্বাহী প্রকৌশলী আ. রব, সহকারী প্রকৌশলী দিদার এ আলম ও জাবের হোসেন মজুমদার।

প্রতিনিধি দলের সদস্য সাইদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মংলা-ঘাষিয়াখালী আর্ন্তজাতিক নৌ চ্যানেলটি বাঁচাতে এর আশপাশের ৮৩টি সরকারি খাল দ্রুত খনন করতে হবে। তা না হলে,নৌ চ্যানেলটি আবার পলি পড়ে ভরাট হয়ে যাবে।’

তিনি আরও বলেন,‌‘২০১৪ সালে সুন্দরবনের শ্যালা নদী দিয়ে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এর পর নৌযান চলাচলের উপযোগী করতে মংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলটি বিআইডাব্লিউটিএ’র তত্ত্ববধানে  খনন করা হয়।  ২০১৫ সালের ৬ মে থেকে এ চ্যানেল দিয়ে জাহাজ চলাচল শুরু হয়। এ চ্যানেল দিয়ে এ পর্যন্ত ৫৩ হাজার ৭৭০টি জাহাজ চলাচল করেছে। এই ধারাবাহিকতা বজায়ে রাখতে চ্যানেলটি নিয়মিত ড্রেজিং করা প্রয়োজন।

 /জেবি/

আরও পড়তে পারেন: বিএনপির কুষ্টিয়া ও নড়াইল জেলা প্রতিনিধি সভা স্থগিত

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম