ছাত্রশিবির কর্মীদের সহায়তার অভিযোগ, কুয়েটের তিন কর্মকর্তা গ্রেফতার

খুলনা প্রতিনিধি
০৮ মে ২০১৭, ০১:২৩আপডেট : ০৮ মে ২০১৭, ০১:২৪

ছাত্রশিবির কর্মীদের সহায়তার অভিযোগ, কুয়েটের তিন কর্মকর্তা গ্রেফতার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। ছাত্রশিবির কর্মীদের নিয়মিত টাকা দিয়ে সহায়তা করার অভিযোগে রবিবার (৭ মে) বিকালে তাদেরকে গ্রেফতার করা হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম জানান, রবিবার বিকাল ৫টার দিকে কুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা তিনজনকে আটক খবর দেয়। পরে পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

গ্রেফতারকৃতরা হলেন- কুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেকশন অফিসার মশিউর রহমান, টেকনিশিয়ান খায়রুল ইসলাম দুলাল ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ডাটা প্রসেসর (ইউআরপি) মো. মনিরুল ইসলাম।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, গত ২৭ এপ্রিল রাতে ৪ শিবিরকর্মীকে রেজিস্ট্রার ও খাতাপত্রসহ আটক করা হয়। ওই রেজিস্ট্রারে কুয়েটের শিবিরের বিভিন্ন কার্যক্রমে অর্থ ও বুদ্ধিদাতাদের তালিকা পাওয়া যায়। সেখানে গ্রেফতারকৃত ৩ জনের নাম রয়েছে।

কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী ইমতিয়া সোহান জানান, আটককৃত তিনজনের নাম শিবিরের রেজিস্ট্রারে শুভাকাঙ্খি সদস্য হিসেবে রয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে শিবির দমনে ভূমিকা রাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের নামও সেখানে রয়েছে। কুয়েটে ছাত্রশিবিরের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম