বিএনপির অস্তিত্ব টিকে আছে মিডিয়ার মাধ্যমে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
০৮ মে ২০১৭, ১৩:৫১আপডেট : ০৮ মে ২০১৭, ১৩:৫১

মাহবুব উল আলম হানিফ সরকার বিএনপিকে নিয়ে আতঙ্কগ্রস্ত মির্জা ফখরুলের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। সবাই জানে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব টিকে আছে মিডিয়ার মাধ্যমে। যে দলটির অস্তিত্ব মিডিয়ার মাধ্যমে সেই দলকে নিয়ে আতঙ্কিত হওয়ার সংগঠন আওয়ামী লীগ নয়। সরকারও সেটা নিয়ে ভাবে না।’

সোমবার বেলা ১২টায় কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার দেশের ১৬ কোটি মানুষকে নিয়ে ভাবছে। প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করা। বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছে। কোন রাজনৈতিক দল কী বললো এটা এখন ভাবনার বিষয় নয়।’

এরশাদের নতুন দল গঠন সম্পর্কে হানিফ বলেন, ‘একটা রাজনৈতিক দলের অনেক লক্ষ্য ও উদ্দেশ্য থাকে। তাদের রাজনৈতিক কৌশলও থাকে। এরশাদ সাহেব কোন কৌশলে রাজনীতি করছেন তা উনি ভালো বলতে পারবেন।’ 

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খানসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক