চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দেউলি গ্রামের যুবলীগ নেতা শাহীনের (৩৫) বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।শাহীন দেওলী গ্রামের নাসির হালসনার ছেলে। তিনি চিৎলা হাসপাতাল মোড় বাজার কমিটির সভাপতি।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শাহীন (৩৫) নিজ বাড়ির মটরে পানি না উঠিয়ে মটরের সঙ্গে সংযুক্ত টিউবওয়েল চেপে পানি তুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ মো. ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/এআর/







