নারী-শিশুসহ তিন জনকে ভারতের অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর

হিলি প্রতিনিধি
১৬ মে ২০১৭, ১৫:৩৭আপডেট : ১৬ মে ২০১৭, ১৫:৩৭

নারী-শিশুসহ তিন জনকে ভারতের অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক নারী ও শিশুসহ তিন ভারতীয় নাগরিককে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করেছে হিলি ইমিগ্রেশন পুলিশ। ১৪ মাস কারাগারে আটক থাকার পর মঙ্গলবার সকাল ১১টার দিকে তাদের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাবপিলারের পাশ দিয়ে হস্তান্তর করা হয়।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আফতাব হোসেন ভারতের হিলি অভিবাসন পুলিশের ওসি নাজির হোসেনের কাছে তাদের হস্তান্তর করে। এসময় সেখানে বিএসএফের হিলি ক্যাম্পের কমান্ডার এসি ওয়াজির চান্দ ও বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু শিকদারসহ উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভারতে ফেরত যাওয়া নাগরিকরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলা সদরের নেপাল মাহাতোর স্ত্রী সীমা মাহাতো (৩৫), তার ছেলে সুভ্রত মাহাতো (৮) একই এলাকার পূর্ণিমা মাহাতো (৫০)।

ভারতে ফেরত যাওয়া সীমা মাহাতো বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত বছরের ৩১ মার্চ রাজশাহীর গোদাগাড়িতে আত্মিয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য দালালের মাধ্যমে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকি। এরপর সেখান থেকে রাজশাহীতে যাওয়ার পথে বিজিবি সদস্যরা আমাদের আটক করেন। এরপর ১৪ মাস দিনাজপুর জেলা কারাগারে আটক ছিলাম।’ 

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি আফতাব হোসেন জানান, প্রায় দেড়বছর আগে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করে পুলিশ। পরে ১৪ মাস কারাগারে থাকার পর কারাকৃর্তপক্ষ তাদের হস্তান্তর করে। পরে প্রক্রিয়া শেষে তাদের ভারতের হিলি অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

/জেবি/

আরও পরতে পারেন: চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতারকৃত ৭ জঙ্গি ৩ দিনের রিমান্ডে

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী