শিবলিঙ্গ পাচারের চেষ্টায় ৫ বছরের জেল

যশোর প্রতিনিধি
১৭ মে ২০১৭, ১৬:২২আপডেট : ১৭ মে ২০১৭, ১৬:২২

যশোর শিবলিঙ্গ পাচারের চেষ্টায় যশোরে কওছার সরদার নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বুধবার দুপুরে যশোরের স্পেশাল জজ (জেলা জজ) ও স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত কওছার সরদার বর্তমানে পলাতক। তার বাড়ি যশোরের কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করার নির্দেশ দিয়েছেন আদালত।এ মামলার অপর আসামি বাবুল গোলদারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর র‌্যাব সদস্যরা কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামের কওছার সরদারের বাড়ি থেকে ১৪ ইঞ্চি উচ্চতা এবং সাড়ে ১৪ কেজি ওজনের একটি কথিত কষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। এ ঘটনায় পরদিন পাচারের উদ্দেশ্যে বাড়িতে শিবলিঙ্গ রাখার দায়ে তার বিরুদ্ধে মামলা হয়।

পরবর্তীতে পুলিশের তদন্তে প্রমাণ হয় যে, আসামি ভারতে পাচারের জন্য অবৈধ উপায়ে শিবলিঙ্গ সংগ্রহ করে নিজের হেফাজতে রেখেছিলেন।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম