সাতক্ষীরায় পুলিশ কর্মকর্তার স্ত্রীর ওপর এসিড নিক্ষেপ

সাতক্ষীরা প্রতিনিধি
২১ মে ২০১৭, ১২:০১আপডেট : ২১ মে ২০১৭, ১২:০২

এসিড নিক্ষেপ

সাতক্ষীরায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে এসিড মেরে ঝলসে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার বিকাল ৫টার দিকে শহরের ছয়আনি মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

অ্যাসিডে ঝলসে যাওয়া শারমিন সুলতানা রিমা (২৪) ঝালকাঠি জেলার রাজাপুর থানার উপপরিদর্শক টিপু সুলতানের স্ত্রী এবং পুরাতন সাতক্ষীরার ছয়আনি মসজিদ এলাকার রফিকুল ইসলাম জুলুর মেয়ে।

রিমার বাবা রফিকুল ইসলাম জুলু জানান, ‘জামাতার দূরে পোস্টিং। এ কারণে গত কয়েক মাস যাবত আমার বাড়িতেই দুই সন্তানকে নিয়ে অবস্থান করছিল রিমা। দুপুরের খাবার শেষে সে এক ঘরে এবং তার মা অন্য ঘরে ঘুমিয়ে ছিল। বিকাল ৫টার দিকে ঘরের ভেতরে ঢুকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার মুখসহ শরীরের বিভিন্ন অংশে এসিড ঢেলে দিয়ে পালিয়ে যায়। এতে রিমার মুখ, বুক ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায়  রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা।’ তিনি জানান, এই ঘটনায় তারা আইনের আশ্রয় নেবেন।

সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অ্যাসিডে দগ্ধ রিমাকে সাতক্ষীরা থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

/এপিএইচ/এফএস/

আরও পড়ুন-

এখনই কিছু বলা যাচ্ছে না: মুফতি মাহমুদ খান 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম