বাগেরহাটে আরও একটি অজগর উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
২২ মে ২০১৭, ১৯:২৬আপডেট : ২২ মে ২০১৭, ১৯:২৬

উদ্ধার করা অজগর বাগেরহাটের শরণখোলার সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে আরও একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে চালিতাবুনিয়া গ্রামের সেলিম হাওলাদারের মুরগির ঘর থেকে প্রায় ১০ ফুট লম্বা সাপটি উদ্ধার করা হয়। পরে বিকালে সুন্দরবনে সেটিকে অবমুক্ত করা হয়।

এর আগে গত ১৯ মে শরণখোলার সুন্দরবন সংলগ্ন লোকালয় খুড়িয়াখালী গ্রামের ফুলমিয়া হাওলাদারের গোয়াল ঘর থেকে ১৪ ফুট লম্বা আরও একটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

সুন্দরবন বিভাগ জানায়, চালিতাবুনিয়া গ্রামে সকাল ৭টার দিকে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকি শুনে বাড়ির লোকজন মুরগির ঘরের দরজা খুলে অজগরটি দেখতে পান। খবর পেয়ে টাইগার টিমের ভিটিআরটি সদস্য মো. সরোয়ার হোসেন স্থানীয়দের সহায়তায় সাপটি ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করেন।

অজগরটি একটি হাঁস, তিনটি হাঁসের বাচ্চা ও তিনটি মুরগির বাচ্চা খেয়েছে বলে গৃহকর্তা সরোয়ার হোসেন জানান।

পূর্ব বনবিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আনোয়ার হোসেন জানান, অজগরটি বিকাল ৩টার দিকে বনের ২ নম্বর কম্পার্টমেন্টের ধাবড়ী এলাকায় অবমুক্ত করা হয়েছে। লোকালয় থেকে একের পর এক সাপ ধরাপড়ার বিষয়ে তিনি জানান, সুন্দরবন থেকে সাপগুলো লোকালয়ে ঢুকতে পারে। আবার ঘূর্ণিঝড় সিডর ও আইলার সময় বন থেকে সাপের বাচ্চা লোকালয়ে আটকা পড়ে এখন পরিপূর্ণ সাপে পরিণত হতে পারে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম