দেহরক্ষীসহ বিএনপি নেতা খুনের ঘটনায় ১ জন আটক

খুলনা প্রতিনিধি
২৬ মে ২০১৭, ১০:৩৪আপডেট : ২৬ মে ২০১৭, ১০:৩৫

বিএনপি নেতা মিঠু খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু (৪৫) ও তার দেহরক্ষী নওশের গাজী (৪২) খুনের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তার নাম ইমরুল শেখ (৪০)। বৃহস্পতিবার (২৫ মে) রাতে তাকে আটক করা হয়।

খুলনা জেলা পুলিশ সুপার নিজামুল হক মোল্লা শুক্রবার (২৬ মে) সকাল ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে ঘটনার পর পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ইমরুল শেখ নামে একজনকে আটক করে। তাকে থানা পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (২৬ মে) রাতে খুলনায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু ও তার দেহরক্ষী নওশেরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

উল্লেখ্য, মিঠু ফুলতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। ২০১০ সালের ৯ মার্চ সন্ত্রাসীরা মিঠুকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছিল। ১৯৯৮ সালের ৬ মার্চ ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে মিঠুর বাবা দামোদর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান সরদার আবুল কাশেম ও ২০১০ সালের ১৬ আগস্ট মিঠুর বড় ভাই সরদার আবু সাইদকেও সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছিল।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম