নড়াইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় আরও একজনের মৃত্যু

নড়াইল প্রতিনিধি
২৭ মে ২০১৭, ১১:০২আপডেট : ২৭ মে ২০১৭, ১১:০৫

 

নড়াইল নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় আরও একজনের মৃত্যু হয়েছে।শনিবার (২৭ মে) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আওয়ামী লীগ কর্মী বদরুল ইসলাম শেখ (৫৬)। এর আগে বৃহস্পতিবার (২৫ মে) আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি সাবেক ইউপি মেম্বর মোফাজ্জেল হোসেন শেখকে (৫২) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

নিহত বদরুল পিরোলী গ্রামের কুটি মিয়া শেখের ছেলে ও পিরোলী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুল হক বাবুর চাচা।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গনি মিয়া শেখ বদরুল হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়,গত ২৩ মে পিরোলী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জারজিদ মোল্যা চেয়ারম্যান পদে বিজয়ী হন।এরপর থেকে পিরোলী গ্রামে বিজয়ী চেয়ারম্যান জারজিদ মোল্যার লোকজন ও পরাজিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন খান ইকবালের লোকজনের মধ্যে উত্তেজনা চলে আসছিল।পরাজিত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেনের পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন নির্বাচনকালীন সর্বশেষ চেয়ারম্যান আনিসুল ইসলাম বাবু।বিজয়ী চেয়ারম্যান জারজিদ মোল্যার পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি মেম্বর মোফাজ্জেল হোসেন।

গত ২৫ মে (বৃহস্পতিবার) সকালে পেড়লীর মহসিন মোড় এলাকায় বিজয়ী প্রার্থীর সমর্থকেরা পরাজিত জাহাঙ্গীর হোসেন খান ইকবালের সমর্থকদের ওপর প্রথমে হামলা চালায়। এ সময় ইউপি চেয়ারম্যান আনিসুল ইসলাম বাবুর পক্ষের বদরুল ইসলাম শেখসহ পাঁচজন আহত হন। পরে জাহাঙ্গীর হোসেন খান ইকবালের সমর্থকেরা বিজয়ী প্রার্থীর সমর্থক কালিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোফাজ্জেল হোসেন, ছেলে সাদ্দাম হোসেন ও মোফাজ্জেলের ভাই শামীমসহ কয়েকজনকে কুপিয়ে আহত করে।পরে গুরুতর আহত মোফাজ্জেলকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া মোফাজ্জেলের ছেলে আহত সাদ্দামের পা কেটে ফেলা হয়।
হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে কমপক্ষে ২০টি বাড়িতে লুটপাট হয়েছে।পুরুষরা বাড়িতে না থাকলেও নারী ও শিশুরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।পরবর্তী সহিংসতার আশঙ্কায় গ্রামের অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান,শান্তি-শৃংখলা রক্ষায় পিরোলী ক্যাম্পের পুলিশসহ অতিরিক্ত পুলিশ গ্রামে টহল দিচ্ছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম