মিঠু হত্যার প্রতিবাদে খুলনায় বিএনপির হরতাল চলছে

খুলনা প্রতিনিধি
২৭ মে ২০১৭, ১১:১৭আপডেট : ২৭ মে ২০১৭, ১১:১৮

মিঠু হত্যার প্রতিবাদে খুলনায় বিএনপির হরতাল চলছে খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু হত্যার প্রতিবাদে বিএনপি ডাকে অর্ধদিবস হরতাল ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।
হরতালে দোকান পাট বন্ধ থাকলেও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শনিবার (২৭ মে) সকাল ৯টায় বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মহানগরীর পিটিআই মোড় থেকে পুলিশ প্রহরায় কালো পতাকা মিছিল বের করে। মিছিলটি রয়েল চত্বর, ফেরিঘাট মোড়, ডাকবংলা হয়ে কেডি ঘোষ রোডে অবস্থিত বিএনপি কার্যালয়ে শেষ হয়।
পরবর্তীতে ১০টায় শুরু হওয়া প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক সিটি মেয়র মো. মনিরুজ্জামান, জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনাসহ অন্যান্য নেতারা।
এসময় বক্তারা বলেন, পরিকল্পিত এ হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদেরকে পুলিশ চেনে। তারা তাদের আশ্রয়ে-প্রশয়েই আছে। বক্তারা নিহতের পরিবারের নিরাপত্তা দাবি করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ মে) রাত সোয়া ১০টার দিকে নিজ অফিসে খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু (৪৫) ও তার দেহরক্ষী নওশের গাজীকে (৪২) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগে ১৯৯৮ সালে মিঠুর বাবা সরদার আবুল কাসেমকে হত্যা করা হয়। এরপর ২০১০ সালে এ পরিবারের আরেক সদস্য মিঠুর বড় ভাই সরদার আবু সাইদ বাদলকেও হত্যা করে দুর্বৃত্তরা। এ ধারাবাহিক হত্যার সর্বশেষ শিকার হন মিঠু। আবুল কাসেম ও আবু সাইদ উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিঠু ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

/এসএস/ এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম