ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় প্রস্তুত খুলনা

খুলনা প্রতিনিধি
৩০ মে ২০১৭, ০২:৫১আপডেট : ৩০ মে ২০১৭, ০২:৫১

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবিলায় খুলনায় ২৫০টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। ৯ উপজেলাবাসীদের সতর্ক করাসহ নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করা হচ্ছে। সোমবার খুলনা জেলা প্রশাসনের জরুরি প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।

উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোরা’ (ছবি- ফোকাস বাংলা) খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান বলেন, ‘৯ উপজেলার ২৫০টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। উপকূলীয় উপজেলা কয়রা, পাইকগাছা, দাকোপে শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে। প্রত্যেকটি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে জরুরি সভা করে প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মাঠ পর্যায়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ওলিউল্লাহ বলেন, ‘চার নম্বর সংকেত জারির পরই বন্দরে মিটিং হয়েছিলো। বন্দর থেকে কোনও জাহাজ ছাড়ছে না। মংলা বন্দরে অবস্থানরত জাহাজে পণ্য ওঠা-নামার কাজ বন্ধ রয়েছে। বন্দরের সব কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক ও বন্দর কর্তৃপক্ষের উদ্ধার যানগুলো প্রস্তুত রাখা হয়েছে।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম