যশোরে শিশু ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের ফাঁসি

যশোর প্রতিনিধি
৩০ মে ২০১৭, ১৬:৫৬আপডেট : ৩০ মে ২০১৭, ১৬:৫৬

আইন-আদালত যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামে আট বছরের এক শিশুকে  ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণা শেষে দণ্ডিত লাভলুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

লাভলু যশোর সদরের এড়েন্দা গ্রামের ইন্তাজ আলীর ছেলে। এ মামলার অপর আসামি আনোয়ার বিচার শুরুর আগেই মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ফাইল ছবি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ইদ্রিস আলী জানান, ২০১৪ সালের ২৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাবিনাকে তার প্রতিবেশী লাভলু ও আনোয়ার মিষ্টি খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তারা শিশুটিকে বাড়ির পাশে একটি পটল ক্ষেতে নিয়ে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করে। এরপর একটি ধান ক্ষেতের মধ্যে লাশ ফেলে চলে যায়। সাবিনার খোঁজ না পেয়ে তার পরিবারের লোকজনসহ এলাকাবাসী খোঁজ-খবর শুরু করে। রাতে ধানক্ষেত থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাবিনার বাবা বিল্লাল হোসেন ঘটনার পরদিন লাভলু ও আনোয়ারকে আসামি করে মামলা করেন।

দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামি লাভলুকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেন। রায় ঘোষণা শেষে বিচারক আসামি লাভলুকে কারাগারে পাঠান।

রায়ে সন্তোষ প্রকাশ করে তা দ্রুত কার্যকরের আবেদন জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ইদ্রিস আলী।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম