এনএসআই কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

যশোর প্রতিনিধি
৩১ মে ২০১৭, ১৫:৩০আপডেট : ৩১ মে ২০১৭, ১৬:২২

এনএসআই কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা সেলিম রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী ফারজানা ইয়াসমীন। বুধবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি সন্তানকে ফেরৎ চাওয়াসহ তার ওপর নির্যাতনের বিচার দাবি করেন।

তবে গোয়েন্দা অফিসার সেলিম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, ‘স্ত্রীর অপকর্মের কারণে তার সন্তান এখন মাকে ভয় পায়।’

লিখিত বক্তব্যে ফারজানা ইয়াসমীন জানান, ২০০৯ সালে তাদের বিয়ে হয়। বিয়ের পর সেলিম তার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি কর। টাকা দিতে না পারায় প্রায় ৮ মাস তাকে শ্বশুরবাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি।এমন কী তার বাবার বাড়ির কাউকে শ্বশুরবাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়াও বিভিন্ন সময় তাকে মারধরসহ মানসিক নির্যাতন করা হতো। তাদের সাড়ে ৫ বছর বয়সী একটি মেয়ে আছে। চলতি বছরের ২৮ জানুয়ারি সেলিম ও তার বাবা-মা মেয়েটিকে রেখে তাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। দীর্ঘদিন অপেক্ষা করেও এ বিষয়ে কোনও আপস না হওয়ায় সম্প্রতি তিনি সন্তানকে ফেরৎ পেতে আদালতে একটি মামলা (নম্বর পি-২২৭/১৭) করেন। এছাড়াও যৌতুক নিরোধ আইনে শ্বশুর-শাশুড়ি ও জা’য়ের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন।

তিনি আরও বলেন,‘মামলা ও অভিযোগ করায় সেলিম আমাকে হত্যার হুমকি দিচ্ছে। এমন কী মামলায় যাদের সাক্ষি করা হয়েছে, তাদের বাড়িতে ও ব্যবসায় প্রতিষ্ঠানে গিয়ে নানাভাবে হুমকি দিচ্ছে। এ পর্যন্ত জাতীয় গোয়েন্দা সংস্থার দফতর, জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন দফতরে সমস্যা সমাধানের আবেদন করে কোনও লাভ হয়নি। তিনি যাতে তার সন্তানকে ফেরৎ এবং ন্যায্য বিচার পান,এ কারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে ফারাজানার বাবা সৈয়দ আকরাম হোসেন, বোন আফসানা ইয়াসমিন, প্রতিবেশী শাহজাহান আলী, আইনজীবী সুব্রত ব্যানার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, অভিযোগ বিষয়ে জানতে চাইলে এনএসআইয়ের ফিল্ড অফিসার সেলিম রহমান বলেন, ‘মেয়ের মামলায় সে হেরে গেছে। তার নৈতিক চরিত্র খারাপ হওয়ায় মাস তিনেক আগে তাকে তালাক দিয়েছি। আর যৌতুকের কোনও দাবি আমি কখনোই করিনি।’ 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ফারজানা এরআগে একবার বাড়ি থেকে পালিয়ে ছিল। গত জানুয়ারির শেষে সে আবার পালায়। এ নিয়ে দু’পরিবারের মধ্যে আলোচনার ভিত্তিতে মীমাংসার চেষ্টা করা হলেও তারা আর অগ্রসর হননি।’

/জেবি/

আরও পড়তে পারেন: বৃষ্টিতে জলাবদ্ধতা, নাকাল চট্টগ্রামবাসী



 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম