বৃষ্টিতে জলাবদ্ধতা, নাকাল চট্টগ্রামবাসী

চট্টগ্রাম ব্যুরো
৩১ মে ২০১৭, ১৪:৩০আপডেট : ৩১ মে ২০১৭, ১৪:৩০

বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা (ছবি: রবিন চৌধুরী) ঘূর্ণিঝড় মোরার প্রভাবে চট্টগ্রামে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতে নগরীর হালিশহর, বাকলিয়া, মুরাদপুরসহ অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভারি বর্ষণে নগরীর এসব এলাকার বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। 

জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন স্কুলগামী শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক ও অফিসগামী নগরবাসী। জলাবদ্ধতায় কিছু কিছু এলাকায় যান চলাচলে বাধা সৃষ্টি হয়। এত সামান্য পথ অতিক্রম করতে নগরবাসীকে ঘণ্টার বেশি সময় পার করতে হয়েছে।

বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা চট্টগ্রাম আবহাওয়া অফিস সূত্র জানিয়ে মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বমোট ২২৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিতেই তলিয়ে যায় নগরীর নিম্নাঞ্চল।

আবহাওয়া অফিসের ডিউটি অফিসার বিশ্বজিৎ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সর্বমোট ২২৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা আরও দুয়েকদিন থাকতে পারে।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার সকালে বৃষ্টিতে নগরীর মুরাদপুর, ২নং গেইট, হামজারবাগ, মোহাম্মদপুর, শুলকবহর, চকবাজার, বাদুরতলা, হালিশহর, আগ্রাবাদ কে ব্লক, কাপাসগোলা, বাকলিয়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে এসব এলাকার কিছু কিছু জায়গায় হাঁটু থেকে কোমর পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে মুরাদপুর, চকবাজার ও হালিশহর এলাকায় সবচেয়ে বেশি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এসব এলাকায় গাড়ি বিকল হয়ে সড়কে আটকা পড়ে। পর্যাপ্ত গাড়ি না থাকায় এ সময় অনেকে ভ্যান গাড়ি, রিকশায় করে সড়ক পার হয়েছেন। অনেককে কোমর পরিমাণ পানি ডিঙিয়ে পরনের কাপড়চোপড় ভিজিয়ে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।

বৃষ্টিতে জলাবদ্ধতা, নাকাল চট্টগ্রামবাসী মুরাদপুর এলাকায় অফিসে যেতে সকাল ৯টায় বাসা থেকে বের হন আব্দুর রহিম। নগরীর লালখান বাজার এলাকার এই বাসিন্দা জানান, সকাল ৯টায় অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। ষোলশহর দুই নম্বর গেইট এলাকা পর্যন্ত কোনোমতে যেতে পারলেও জলাবদ্ধতার কারণে ওই জায়গা থেকে অফিস পর্যন্ত মাত্র এক কিলোমিটার পথ যেতে আধা ঘণ্টার বেশি সময় পার করতে হয়েছে। হাঁটু পরিমাণ পানি থাকায় ওইখান থেকে রিকশায় কোনোমতে অফিসে পৌঁছান বলে তিনি জানান।

বাকলিয়া এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন বলেন, আমার মেয়ে নগরীর বাওয়া স্কুলে পড়ে। আজ  গুরুত্বপূর্ণ ক্লাস থাকার পরও বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে তাকে স্কুলে দিয়ে আসতে পারিনি। জলাবদ্ধতার জন্য তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের অপরিকল্পিত নালা-খাল খননকে দায়ী করেছেন।

হালিশহর এলাকার বাসিন্দা প্রাইভেটকার চালক মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, বুধবার সকালের বৃষ্টিতে ওই এলাকার বাসা-বাড়িতে পানি ঢুকে গেছে। জলাবদ্ধতার কারণে সকালে গাড়ি বের করতে পারেননি।

ছবি: রবিন চৌধুরী

/বিএল/ 

আরও পড়ুন:
মোরায় চট্টগ্রামে ৩ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের