ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে গৃহবধূ উদ্ধার, আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি
০১ জুন ২০১৭, ০২:২৭আপডেট : ০১ জুন ২০১৭, ০৩:৪২

আটক চাকরির দেওয়ার নামে ভারতে পাচারের জন্য নিয়ে আসা এক গৃহবধূকে সাতক্ষীরা সীমান্তের রেউই বাজার থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর বুধবার রাতেই পাচারকারী লাল মিয়াকে আটক করেছে পুলিশ। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আটক লাল মিয়া বাগেরহাটের শরণখোলার বানিয়াখালি গ্রামের মৃত হোসেন হাওয়ালাদারে ছেলে। আর উদ্ধার হওয়া গৃহবধূর বাড়ি শরণখোলার পশ্চিম খুন্তাকাটি গ্রামে।
ওসি মারুফ হোসেন জানান, চাকরির লোভ দেখিয়ে জনৈক গৃহবধুকে ভারতে পাচারের জন্য সাতক্ষীরা সীমান্তে নিয়ে আসে লাল মিয়া। তাদের গতিবিধি দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এসময় গৃহবধুকে উদ্ধার করা হয় ও পাচারকারীকে আটক করা হয়েছে।
ওসি জানান, ওই গৃহবধুর স্বামী বাদি হয়ে দুজনকে আসামি করে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেছেন।
/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের