খুলনায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত

খুলনা প্রতিনিধি
০৩ জুন ২০১৭, ০২:৩৪আপডেট : ০৩ জুন ২০১৭, ০২:৩৬

খুলনা খুলনা মহানগরীতে সন্ত্রাসীদের গুলিতে শেখ ইকবাল সরোয়ার ওরফে ইকবাল হুজুর (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে দৌলতপুরের মিনাক্ষি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইকবাল সরোয়ার স্থানীয় আঞ্জুমান রোড এলাকার বাসিন্দা। তিনি একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে ইকবাল সরোয়ার ওই সিনেমা হলের সামনে আঞ্জুমান মসজিদ ও কবরখানা সংলগ্ন স্থানে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে পর পর তিনটি গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওসি মো. আনোয়ার হোসেন বলেন, সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম