বাগেরহাটে স্ত্রীসহ ২ জনকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

বাগেরহাট প্রতিনিধি
০৪ জুন ২০১৭, ১৭:১৭আপডেট : ০৪ জুন ২০১৭, ১৭:১৭

আইন-আদালত বাগেরহাটের মোরেলগঞ্জে স্ত্রী ও এক মাদ্রাসাছাত্রকে হত্যার দায়ে আবুল কালাম হাওলাদার (৫২) নামে এক ব্যক্তিকে ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত আবুল কালামকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

হত্যাকাণ্ডের ১৬ বছর পর রবিবার (৪ জুন) দুপুরে বাগেরহাটের জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় দেন।

আবুল কালাম জামিনে ছাড়া পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন। তিনি মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামের আব্দুল জব্বার হাওলাদারের ছেলে।

বাগেরহাটের এপিপি শরৎচন্দ্র মজুমদার মামলার বরাত দিয়ে বলেন, গুলিশাখালী গ্রামের মো. আবুল বাশার হাওলাদারের ছেলে মশিউর রহমান আসামি আবুল কালামের বাড়িতে থেকে পড়াশোনা করতো। ২০০১ সালের ৭ অক্টোবর রাতে আবুল কালাম তার স্ত্রী সুলতানা ইয়াসমিনকে ধারালো দা দিয়ে কোপাতে শুরু করেন। এ সময় পাশের ঘরে থাকা মশিউর তা দেখে ঠেকাতে গেলে আবুল কালাম দা দিয়ে তার (মশিউর) মাথা ও ঘাড়ে কোপ দেন। এতে আবুল কালামের স্ত্রী সুলতানা ইয়াসমিন (২৬) ও মশিউর রহমান (১২) ঘটনাস্থলেই মারা যান।

‘মশিউর ওই বাড়িতে থেকে স্থানীয় গুলিশাখালী হাফিজিয়া মাদ্রাসায় পড়তো।’

মামলার আরজিতে বলা হয়, ওই দিন রাতেই আবুল কালাম তার শিশু কন্যাকে (৩) নিয়ে মোরেলগঞ্জ থানায় গিয়ে অভিযোগ করেন তার (আবুল কালামের) বাবা ও ভাইয়েরা মিলে তার স্ত্রী এবং ওই মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা করেছে।

অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আবুল কালামের শিশু সন্তান পুলিশকে বলে তার বাবাই মাকে হত্যা করেছে। ওই শিশুর ভাষ্য অনুযায়ী পরদিন সকালে হত্যায় ব্যবহার করা ধারালো দা উদ্ধার করা হয়। তখন পুলিশ আবুল কালামকে আটক করে।  ৭ অক্টোবর মাদ্রাসাছাত্র মশিউরের বাবা আবুল বাশার হাওলাদার মোরেলগঞ্জ থানায় একটি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মোরেলগঞ্জ থানা পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) এনামুল হক ওই বছরের ১০ ডিসেম্বর আবুল কালামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, জমি সংক্রান্ত্র বিরোধের জেরে আসামি আবুল কালাম হাওলাদার তার বাবা ও ভাইদের ফাঁসাতে নিজের স্ত্রী ও মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা করেন। যা পুলিশের জিজ্ঞাসাবাদে আবুল কালাম স্বীকার করেছেন। মামলার দীর্ঘ বিচারিক কার্যক্রম চলাকালে বিচারক ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

 /এনআই/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক