সিমেন্ট তৈরির ৪৭২ টন কাঁচামালসহ মংলায় জাহাজ ডুবি

মংলা প্রতিনিধি
০৫ জুন ২০১৭, ১২:৫৬আপডেট : ০৫ জুন ২০১৭, ১৩:২২

সিমেন্ট তৈরির ৪৭২ টন কাঁচামালসহ মংলায় জাহাজ ডুবি

মংলা বন্দরের হারবাড়িয়ায় সিমেন্ট তৈরির কাঁচামালসহ (স্লাগ) এমভি শোভা নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। সোমবার ভোর রাতে দিকে জাহাজটি ডুবে যায় বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ওলিউল্লাহ। তবে এ দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি জানান, বন্দরের বেসক্রিক বয়ায় অবস্থান করা পানামার পতাকাবাহী জাহাজ এমভি আতিকি এসবি থেকে  স্লাগ বোঝাই করছিল লাইটারেজ এমভি শোভা। ৪৭২ মেট্রিক টন স্লাগ বোঝাইয়ের পর লাইটারেজটির তলা ফেটে যায়। এসময় ডুবতে থাকা লাইটারেজ জাহাজে থাকা ৯ বাংলাদেশি নাবিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। 

এ ঘটনায় বন্দর চ্যানেল ঝুঁকিমুক্ত রয়েছে বলে দাবি করেছে বন্দরের হারবার বিভাগ। ডুবে যাওয়া লাইটারেজ জাহাজটি খুলনার সেভেন সার্কেল সিমেন্ট কারখানায় যাচ্ছিল বলে জানা গেছে। ডুবে যাওয়া নৌযানটি উদ্ধারে জন্য সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছে বন্দরকর্তৃপক্ষ।

/জেবি/

আরও পড়তে পারেন : ‘পুলিশ মুসাকে নিয়ে লুকোচুরি খেলছে’ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম