মংলায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণে ঘটনায় জসিম উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গ্রেফতারের পর মঙ্গলবার (৬ জুন) তাকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মংলা থানার ওসি শেখ লুৎফর রহমান।
ওসি লুৎফর রহমান জানান, শহরের মোর্শেদ সড়কে বসবাসরত এক বাক প্রতিবন্ধী তরুণীকে (২৩) সোমবার ফুসলিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশি জসিম উদ্দিন (৫৫)।পরে বিষয়টি জানাজানি হলে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী তরুণীর মা ধর্ষক জসিমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
পুলিশ সোমবার রাতেই মোর্শেদ সড়কের বাসা থেকে ধর্ষক জসিম উদ্দিনকে গ্রেফতার করে। মঙ্গলবার ৬ জুন সকালে তাকে বাগেরহাট জেল হাজতে পাঠায় পুলিশ।
/জেবি/
আরও পড়তে পারেন: এক পরিবার ‘১০ বছর একঘরে’: তদন্তের নির্দেশ মৌলভীবাজার আদালতের








