বাকপ্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে এক জনের যাবজ্জীবন

যশোর প্রতিনিধি
০৭ জুন ২০১৭, ১৮:৩৬আপডেট : ০৭ জুন ২০১৭, ১৮:৩৬

আইন-আদালত যশোরের চৌগাছা উপজেলার ছোট কাকুড়িয়া গ্রামে বাকপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের দায়ে কামরুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৭ মে) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে এ সাজা দেন।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি ইদ্রিস আলী।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি বিকালে ওই বাকপ্রতিবন্ধী মেয়ে দিঘাড়ী যোগীপুলপাড়ায় বেড়াতে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। পরদিন সকালে খড়িঞ্চা কামালপুর মোড় থেকে ওই প্রতিবন্ধী মেয়েকে উদ্ধার করে স্বজনরা। আসামি কামরুল ইসলাম তাকে ফুসলিয়ে মোটরসাইকেলে কংশারীপুর গ্রামের শুকুর আলীর পরিত্যক্ত বাড়িতে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে।

এ ঘটনায় ওই মেয়ের বাবা বাদী হয়ে চৌগাছা থানায় একটি মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ৭ এপ্রিল আসামি কামরুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই  মমিনুল ইসলাম।

মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আসামি কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও  ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম