মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ

সাতক্ষীরা প্রতিনিধি
০৭ জুন ২০১৭, ১৯:৫৮আপডেট : ০৭ জুন ২০১৭, ২৩:২০

সাতক্ষীরা জেলা সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন গহীন সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা। বুধবার বিকালে সুন্দরবনের ফিরিঙ্গির খাল এলাকা থেকে ওই জেলেদের অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের মহিবুল্লাহ ফকির ও একই উপজেলার যতিন্দ্রনগর গ্রামের আফজাল হোসেন।

অপহৃত জেলেদের বরাত দিয়ে হরিনগর গ্রামের করিম জানান, বন বিভাগ থেকে বৈধ পাস নিয়ে মহিবুল্লাহ ও আফজালসহ কয়েকজন জেলে সুন্দবনে মাছ ধরতে যান। বুধবার বিকালে ফিরিঙ্গির খালে মাছ ধরার সময় এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে ওই দুই জেলেকে অপহরণ করে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন জানান, জেলে অপহরণের বিষয়টি শুনেছি কিন্তু এ ব্যাপারে কেউ কোনও অভিযোগ এখনও দেননি।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান বলেন, এ বিষয়টি আমার জানা নেই।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের