চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে ভক্ত মণ্ডল (৪০) নামে এক কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। শুক্রবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আটক ভক্ত উপজেলার ঠাকুরপুর গ্রামের মৃত গোপাল মণ্ডলের ছেলে।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে মহিষ ও গরু চরাচ্ছিলেন ভক্ত। এসময় ভারতের মালুয়াপাড়া বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।
এদিকে, বিকাল ৫টায় কড়া প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ভক্তকে ফেরত চেয়ে বিজিবি-বিএসএফ বরাবর চিঠি প্রেরণ করেছে। মুন্সীপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার তোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/এমও/








