বেনাপোল পোর্ট থানায় বড় আচঁড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আসার সময় পাঁচ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। বুধবার দুপুরে সীমান্তের বড়আচঁড়া গ্রামের আবুশ্যামের মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব।
আটককৃতরা হলো-খুলনার তেরখাদা এলাকার সাহেব আলীর ছেলে রবিওল কাজী (২৪),আরমান কাজী (২২),শওকত শেখের ছেলে কাউসার শেখ (২৮),গোপাল গঞ্জের মোকসেদপুর এলাকার বিনোদ বিশ্বাসের ছেলে বিরেন বিশ্বাস (৩২)ও যশোরের ঝিকোর গাছা এলাকার আব্দুল মান্নানের মেয়ে মুক্তা খাতুন (২৪)।
বিজিবি জানায়, গোপন খবর আসে ভারত থেকে বেশ কিছু নারী-পুরুষ বাংলাদেশে ঢুকছে। এই সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বড় আচঁড়া গ্রামের আবুশ্যামের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
বেনাপোল চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান,‘আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।’
/জেবি/
আরও পড়তে পারেন: চার পার্বত্য জেলায় সড়ক যোগাযোগ ফের শুরু








