শিল্প-কারখানায় ২৮ দিনের মধ্যে বাণিজ্যিক বিদ্যুৎ সুবিধা: বিডা চেয়ারম্যান

হেদায়েৎ হোসেন, খুলনা প্রতিনিধি
১৭ জুন ২০১৭, ১৪:২৫আপডেট : ১৭ জুন ২০১৭, ১৪:২৫

বক্তব্য রাখছেন বিডা চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম খুলনায় ছড়িয়ে-ছিটিয়ে আছে বিনিয়োগে অপার সম্ভাবনার ক্ষেত্র। কাছেই মংলা বন্দর ও পায়রা বন্দর থাকায় এ বিভাগকে ভাবা হয় দেশের অন্যতম অর্থনৈতিক অঞ্চল। ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে এ জেলার মাথাপিছু আয় দাঁড়িয়েছে দ্বিগুণ। বর্তমান সরকার ক্রমবর্ধমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে বিভিন্ন পর্যায়ের উদ্যোগকে উৎসাহিত করাসহ প্রত্যন্ত অঞ্চলে তা ছড়িয়ে দিতে চায়। প্রতিটি শিল্প যেন বিদ্যুৎ সুবিধা পায় সেজন্য ২৮ দিনের মধ্যে বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম বলেন, “মানুষ যদি উদ্যোগ নিতে চায়, তাহলে তার সহায়তায় সহজতর পরিবেশ গড়ে তোলাই বিডার কাজ। বিনিয়োগ সহায়ক সব সেবা যেন এক জায়গা থেকেই পাওয়া যায় এজন্য আগামী ছয় মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে চালু হতে যাচ্ছে বিডা’র ওয়ান স্টপ সার্ভিস। পর্যায়ক্রমে এটি অন্যান্য বিভাগীয় শহরেও চালু করা হবে।”
সম্প্রতি খুলনায় আয়োজিত এক সম্মেলনে সভাপতির বক্তব্যে বিডা চেয়ারম্যান এসব কথা বলেন। নগরীর একটি হোটেলে ‘খুলনা বিভাগে বেসরকারি বিনিয়োগ আকৃষ্টকরণ এবং শিল্পায়নের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক বিভাগীয় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে বিডার খুলনা বিভাগীয় অফিস।
সম্মেলনে বক্তারা জানান, খুলনা অঞ্চলে পদ্মা সেতুসহ রেলযোগাযোগের সুবিধা খুলে দিচ্ছে শিল্পায়নের অবাধ সুযোগ। তাই নির্ধারিত কিছু কিছু বিনিয়োগ যদি এলাকা ভিত্তিতে ছড়িয়ে দেওয়া যায় তাহলে শিল্পায়নে আশাব্যঞ্জক সাফল্য দেখা যাবে। তাদের ভাষ্য, ‘এ অঞ্চলে বিষমুক্ত সবজি উৎপাদন, উন্নতমানের আম বিপণন, ঐতিহ্যবাহী ফুলের চাষ, চিংড়ি ও কাকড়া চাষ এবং সুন্দরবনসহ স্থানীয় অন্যান্য দর্শনীয় স্থানসমূহে ট্যুরিজমের পরিকল্পিত ব্যবস্থাপনা ইঙ্গিত দিচ্ছে ক্ষুদ্র থেকে বৃহৎ যে কোনও বিনিয়োগের বহুমুখী উদ্যোগের নিশ্চিত সাফল্য।’

বক্তারা আরও বলেন, বেকারত্ব দূরীকরণসহ ক্ষুদ্র উদ্যোগকে উৎসাহিত করতে হলে এ অঞ্চলে সরকারি পশু হাসপাতাল, মৎস্যবীজ উৎপাদন খামারসহ অন্যান্য কৃষিভিত্তিক প্রকল্পের উন্নয়নসহ মংলা ইপিজেড পূর্ণাঙ্গরূপে চালু করা। রামপালে বিমানবন্দর দ্রুত চালু করা এবং সুন্দরবন সংরক্ষণ ও উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের প্রধান ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের খুলনা বিভাগীয় পরিচালক নিরঞ্জন কুমার মণ্ডল। প্যানেল আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফিরোজ আহমেদ এবং ড. শেখ মো. মুরছালীন মামুন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) নাভাস চন্দ্র মণ্ডল, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান এবং খুলনা চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শরীফ আতিয়ার রহমান।

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম