খালেদা সহায়ক সরকারের নামে সাহায্যকারী সরকারের প্রস্তাব দিচ্ছেন: তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
১৭ জুন ২০১৭, ১৮:২৫আপডেট : ১৭ জুন ২০১৭, ২৩:২৯

কুষ্টিয়ায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (ছবি-কুষ্টিয়া প্রতিনিধি)

সহায়ক সরকারের নামে খালেদা জিয়া আসলে বিএনপি-জামায়াতকে সাহায্যকারী সরকার তৈরির প্রস্তাব দিচ্ছেন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘নির্বাচনের সময় কোনও দলকে সাহায্য করার সরকার বাংলাদেশে আর গঠিত হবে না।’ শনিবার (১৭ জুন) দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন,‘বিএনপি এবং খালেদা জিয়া মনে করছে, তারা অংশ নিলে নির্বাচন হালাল হবে, আর অংশ না নিলে নির্বাচন বানচাল হবে। কিন্তু অতীত বলছে তা হয় না।’

তিনি আরও বলেন,‘নির্বাচন হালালের সার্টিফিকেট দেওয়ার এখতিয়ার বিএনপি বা খালেদা জিয়ার নেই। সুতরাং নির্বাচন করলে করেন, না করলে নির্বাচনকে জিম্মি করার দিন আর নেই। যথা সময়েই নির্বাচন হবে। নির্বাচনে যাওয়াটা খালেদার উদ্দেশ্য নয়; তার উদ্দেশ্য যে কোনও পন্থায় ক্ষমতায় যাওয়া।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচন আসলেই তা নিয়ে একটা ঝামেলা পাকাতে শুরু করেন খালেদা। নির্বাচন বানচাল করার একটা অপচেষ্টা শুরু করেন। সুতরাং খালেদা জিয়াসহ সবাইকে বলবো, তারা নির্বাচনে না আসলে  নির্বাচন করা সম্ভব হবে না -এটা একটা অগণতান্ত্রিক কথা। বাংলাদেশে এই মুহূর্তে সাংবিধানিক সরকার ক্ষমতায় আছে এবং সাংবিধানিক পন্থায় নির্বাচন হবে। সুতরাং সাংবিধানিক সরকারের বিকল্প হিসেবে বিএনপি যে সব অস্পষ্ট প্রস্তাব উত্থাপন করছে, সে সব প্রস্তাব চক্রান্তমূলক।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ।

/জেবি/এমএ/

আরও পড়তে পারেন: বিএনপির কারণেই পাহাড়ে বিপর্যয়: ওবায়দুল কাদের



 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম