শ্যামনগরে নদী থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
২১ জুন ২০১৭, ০৯:৫৩আপডেট : ২১ জুন ২০১৭, ০৯:৫৪

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি নদী থেকে চিংড়ি রেণু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ইয়াছিন গাজী (৩৫)। বুধবার (২১ জুন) সকালে শ্যামনগর উপজেলার কৈখালী এলাকার সুন্দরবন সংলগ্ন কালিঞ্চি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা ইয়াছিনকে কুপিয়ে হত্যার পর নদীতে ফেলে গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনির নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত ইয়াসিন গাজী উপজেলার পূর্ব কৈখালী গ্রামের মজিবর গাজীর ছেলে।
নিহতের চাচা ফজলু গাজী বলেন, আমার ভাইপো চিংড়ি রেণুর ব্যবসা করতো। একই এলাকার ফারুক, বিল্লাল ও মনিরের সঙ্গে ব্যবসায়ীক লেনদেন জেরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে পরে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান জানান, ইয়াছিন স্থানীয় কয়েকজনের কাছে টাকা পেত। গত সোমবার রাতে তাকে ওই এলাকার ফারুক, বিল্লাল ও মনির নামে তিনজন ডেকে নিয়ে যার। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। বুধবার সকালে তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

তিনি আরও জানান, ইয়াছিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাকে হত্যার ঘটনায় জড়িত মনিরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আটক মনির হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অন্যদের আটক করতে পুলিশি অভিযান চলছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি