সীমান্তে নিহত দুই কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

ঝিনাইদহ প্রতিনিধি
২২ জুন ২০১৭, ০৯:০২আপডেট : ২২ জুন ২০১৭, ০৯:০২

সীমান্ত ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত দুই কিশোরের লাশ ফেরত দেওয়া হয়েছে। বুধবার রাতে সোহেল (১৬) ও হারুনের (১৫) লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল জিল্লুর রহমান জানান, মঙ্গলবার ভোররাতে মহেশপুরের খোসালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গরু আনতে যায় একদল বাংলাদেশি। ফেরার পথে সীমান্তের কাছাকাছি পৌঁছালে ভারতের কুমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সোহেল তরফদার ও হারুন ঘটনাস্থলেই নিহত হয়। পরে তাদের লাশ নিয়ে যায় কুমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা। পরে তাদের লাশ কৃষ্ণপুর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ১ম দফায় ব্যাটালিয়ন পর্যায়ে একটি পতাকা বৈঠক হয়।

মঙ্গলবার পতাকা বৈঠকের পরও লাশ ফেরত দেয়নি । পরবর্তীতে বুধবার সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে বিজিবির কাছে লাশ হস্তান্তর করে। নিহত সোহেল মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামের সহিদুল ইসলাম তরফদারের ছেলে ও হারুন একই উপজেলার শ্যমকুড় গ্রামের কওছার আলীর ছেলে।

/এফএস/ 

আরও পড়ুন- ঝিনাইদহে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি কিশোর নিহত

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী