চুয়াডাঙ্গায় কালোবাজারে বিক্রি হচ্ছে ট্রেনের আগাম টিকিট!

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২২ জুন ২০১৭, ১১:৪২আপডেট : ২২ জুন ২০১৭, ১১:৪২

বাংলাদেশ রেলওয়ে চুয়াডাঙ্গা ও দর্শনা রেলস্টেশনে ট্রেনের আগাম টিকিট কালোবাজারে চলে যাচ্ছে। কালোবাজারিদের কাছ থেকে দ্বিগুণ, তিন গুণ দামে টিকিট কিনছেন যাত্রীরা। রেলওয়ে পুলিশ ও টিকিট কাউন্টারের দায়িত্বপ্রাপ্তদের যোগসাজশে সংঘবদ্ধ একটি চক্র টিকিট কালোবাজারি করছে বলে সাধারণ যাত্রীরা অভিযোগ করেছেন।

চুয়াডাঙ্গা ও দর্শনা রেলস্টেশন সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দেওয়া হবে ফিরতি টিকিট। এর মধ্যে ১৯ জুন দেওয়া হয় ২৮ জুনের আগাম টিকিট, ২০ জুন দেওয়া হয় ২৯ জুনের টিকিট, আর ২৫ জুন দেওয়া হবে ৪ জুলাইয়ের অগ্রিম টিকিট।

মৃনাল নামে টিকিট কিনতে আসা একজন বলেন, ‘ভোররাত থেকে সকাল পর্যন্ত ৪-৫ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলছে ট্রেনের অগ্রিম টিকিট। অতিরিক্ত গরমে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট মিললেও লাইনে না দাঁড়িয়ে মোটা অংকের টাকার বিনিময়েও পাওয়া যাচ্ছে তা। ফলে টিকিট পেতে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে আমাদের।’

শরিফ নামে অন্য একজন বলেন, ‘টিকিট কালোবাজারির সঙ্গে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা জড়িত রয়েছেন। তাদের যোগসাজশে সংঘবদ্ধ একটি চক্র টিকিট কালোবাজারে বিক্রি করছে।’

মৃনাল ও শরিফ ছাড়াও টিকিট কিনতে আসা অনেকেই জানান, প্রতিবার ঈদ আসলেই টিকিট কালাবাজারির হিড়িক পড়ে চুয়াডাঙ্গা ও দর্শনা রেলস্টেশনে। এবারও একাধিক ব্যক্তিকে বারবার টিকিট নিতে দেখা যাচ্ছে। টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত রয়েছে জিআরপি পুলিশও। কালোবাজারিদের কাছ থেকে কমিশন খেয়ে তারা দেখেও না দেখার ভান করছে।

চুয়াডাঙ্গা রেলওয়ের স্টেশন-মাস্টার আনোয়ার হোসেন সাদাত বলেন, ‘কালোবাজারে টিকিট বিক্রি বন্ধে জিআরপি ও আরএমপিকে ম্যামো দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনও নজর রাখছে। এখন পর্যন্ত কালোবাজারির কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএ/

আরও পড়ুন- ট্রেনের শিডিউল বিপর্যয় কেটে উঠেছে


সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান