নড়াইলে ১৯টি স্থানে ঈদের জামাত

নড়াইল প্রতিনিধি
২৫ জুন ২০১৭, ১২:১০আপডেট : ২৫ জুন ২০১৭, ১২:১০

নড়াইল নড়াইল পৌর এলাকায় ১৯টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাতের সময়সূচিও নির্ধারণ করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া পুলিশ লাইন ঈদগাহ ও বরাশুলা ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, সকাল সোয়া ৮টায় সদর থানা ঈদগাহে, সকাল সাড়ে ৮টায় নড়াইল জমিদার বাড়ি ঈদগাহ ময়দান,পুরাতন বাস টার্মিনাল মসজিদ,আনসার অফিস ঈদগাহ, পুলিশ ফাড়ি জামে মসজিদ,আলাদাতপুর জামে মসজিদ ঈদগাহ,মহিলা মাদ্রাসা ঈদগাহ,কুড়িগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদ,জেলা কারাগার সংলগ্ন ঈদগাহ ও আবু হুরায়রা (রা.) জামে মসজিদ ঈদগাহ ময়দানে, সকাল ৯টায় রুপগঞ্জ জামে মসজিদ, ভওয়াখালী ঈদগাহ ময়দান, বিজয়পুর ঈদগাহ ময়দান, মাছিমদিয়া ঈদগাহ ময়দান ও ভওয়াখালী উত্তরপাড়া ঈদগাহ ময়দানে এবং সকাল ১০টায় ভাদুলীডাঙ্গা জামাল সাহেবের চাউলের চাতাল ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী জানান, ঈদের দিন শহরকে সুশোভিতকরণের লক্ষ্যে জেলা সদরের বিভিন্ন সড়ক পরিষ্কার পরিচ্ছন্নসহ ঈদ মোবারক লেখা ব্যানার,ফ্লাগ ও ফেস্টুন দিয়ে শহর সাজানো হচ্ছে। ঈদের দিন কারাগার ও সরকারি শিশু সদন নিবাসীদের উন্নতমানের খাবার পরিবেশেন করা হবে বলেও তিনি জানান।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, প্রতিটি ঈদগাহে শান্তি-শৃংখলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলও কাজ করবে বলে তিনি জানান।

নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস জানান, নড়াইল কেন্দ্রীয় ঈদগাহসহ পৌর এলাকার যেসব জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেখানে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া লোহাগড়া ও কালিয়া উপজেলা সদরসহ বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম