ঈদে টানা ৯ দিনের ছুটি ভোমরা স্থলবন্দরে, বন্ধ থাকবে আমদানি-রফতানি

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ জুন ২০১৭, ০৩:৫৬আপডেট : ২৬ জুন ২০১৭, ০৩:৫৬

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। গত শুক্রবার (২৩ জুন) সকাল থেকে শুরু হয়েছে এই ছুটি, যা চলবে আগামী শনিবার (৩০ জুলাই) পর্যন্ত। রবিবার থেকে এখানে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

ভোমরা স্থলবন্দরে সহকারী কমিশনারের কার্যালয় ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম জানান, ঈদের সরকারি ছুটি তিনদিনের সঙ্গে আরও একাধিক উপলক্ষ্য যুক্ত করে গত ২৩ জুন থেকে আগামী ১ জুলাই পর্যন্ত টানা ৯ দিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে বন্ধ থাকবে ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের কার্যক্রমও।

ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আব্দুল কাইয়ূম জানান, সরকারি ছুটি তিনদিনসহ ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা গত ২৩ জুন শুক্রবার থেকে আগামী ১ জুলাই পর্যন্ত টানা ৯ দিন তারা বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখবেন বলে আমাদের জানিয়েছেন।

তিনি আরও জানান, এর ফলে এই ৯ দিন ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে, এই সময়ে বৈধ পাসপোর্টধারীরা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভারত ও বাংলাদেশে যাতায়াত করতে পারবেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম