যশোরে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

যশোর প্রতিনিধি
০২ জুলাই ২০১৭, ২২:৪০আপডেট : ০২ জুলাই ২০১৭, ২২:৪০

যশোরে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত কাভার্ডভ্যানের ধাক্কায় আব্দুল বারিক (৩৫) নামের একজন সেনাসদস্য মারা গেছেন। রবিবার (২ জুলাই) বিকালে যশোরের নতুন খয়েরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে বাইসাইকেলযোগে সেনানিবাস থেকে কাঁঠালবাগান এলাকার নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন বারিক। সে সময় ঝিনাইদহমুখী একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।
যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক হাবিবুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। সেনাসদস্যরা তাদের গাড়িতে করে বারিকের মরদেহ যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে তার মরদেহ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে।’
/এএইচ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম