পুলিশের ভয়ে পালাতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু!

যশোর প্রতিনিধি
০৩ জুলাই ২০১৭, ১৬:২৭আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১৬:৩৬

যশোরে বিএনপি নেতা মতলেব বিশ্বাসের মৃত্যুতে স্বজনদের আহাজারি যশোরের পাঁচবাড়িয়া গ্রামের মতলেব বিশ্বাস (৭১) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়, শনিবার (১ জুলাই) দিবাগত রাতে গ্রেফতার এড়াতে বাড়ি থেকে পালানোর সময় পড়ে গিয়ে মারা যান তিনি। তবে কোতয়ালি থানার ওসি আজমল হুদা জানিয়েছেন ‘পাঁচবাড়িয়া গ্রামের দিকে কোনও পুলিশ পাঠানো হয়নি। মতলেব বিশ্বাস স্ট্রোক করে মারা গেছেন বলে শুনেছি।’
মতলেব বিশ্বাস যশোর সদরের ইছালি ইউনিয়নে ২৭ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।  

নিহতের পরিবারের সদস্যরা জানান, মতলেব বিশ্বাসের মেয়ে জেসমিন নাহার বর্ষার বাড়ি পাশের গ্রাম ফুলবাড়িতে। বর্ষার স্বামী আশরাফ আলীকে ধরতে শনিবার রাত ১১টার দিকে তার বাড়িটিতে পুলিশ হানা দেয়। সেসময় ফোন করে বাবাকে বাড়ি থেকে সরে যেতে বলেন বর্ষা।

মতলেব বিশ্বাসের আরেক মেয়ে নাজমুন নাহার পলি জানান, বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় তার বাবা রাস্তায় পড়ে যান। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

তিনি আরও বলেন,‘বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন পুলিশকে ম্যানেজ করার কথা বলে এপর্যন্ত সাত থেকে আট লাখ নিয়েছেন। মোটরসাইকেল বন্ধক রেখে ৩ দিন আগেও তাকে ১ লাখ টাকা দেওয়া হয়।’

তবে এ অভিযোগের অস্বীকার করে আফজাল হোসেন বলেন, ‘আমি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। পুলিশকে টাকা দেওয়া কী আমার স্ট্যাটাসে যায়! ওরা বিএনপি করে, মিথ্যা কথা বলছে।’ 

/এএইচ/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক