মাগুরায় দুই বাসের সংঘর্ষ, নিহত ২

মাগুরা প্রতিনিধি
০৭ জুলাই ২০১৭, ০৯:৪৭আপডেট : ০৭ জুলাই ২০১৭, ০৯:৪৭

দুর্ঘটনা মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মাগুরা সদর উপজেলার আলমখালীতে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।তাদের মধ্যে ১১ জনকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার কানইডাঙ্গা গ্রামের আব্দুর রউফের ছেলে হাবিুবুর রহমান স্বপন (২৪) নামে একজনের পরিচয় পাওয়া গেছে।
মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মনিরুজ্জামান ও সদর থানার ওসি (অপারেশনস) সাইদুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস রাত ১১ টার দিকে মাগুরার সদরের আলমখালী এলাকায় পৌঁছে সামনের চাকা (টায়ার) ফেটে রাস্তার পাশে একটি গাছে আঘাত হানে। একই সময় ওই বাসের সঙ্গে বিপরীতমুখি সোনারতরী নামে অপর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত ও দুই বাসের কমপক্ষে ২০ যাত্রী আহত হন।
আহতদের মধ্যে ১১ জনকে আশংকাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- সাগর (৩১), জাফর (৩৫), হানিফ (৪০), মুকুল (৩৫), ফারুক (৫০), জাহাঙ্গীর (৩৫), মিঠুন (২০), সালাম (৫০), আশিক (১৭), মানিক (২০) ও জাহিরুল (৩২)।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম