জনগণ আর খালেদা জিয়ার দুঃশাসনে ফিরে যাবে না: ওবায়দুল কাদের

খুলনা প্রতিনিধি
১০ জুলাই ২০১৭, ১৫:১৯আপডেট : ১০ জুলাই ২০১৭, ১৬:০২

  খুলনায় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন সেতুমন্ত্রী (ছবি- খুলনা প্রতিনিধি)

দেশের জনগণ আর খালেদা জিয়ার দুঃশাসনে ফিরে যাবে না উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘৮ বছরের মধ্যে ৮ মিনিটও রাস্তায় থাকার মত সক্ষমতা হয়নি বিএনপি’র।’

 খুলনা সড়ক জোনের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন,‘দলে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হচ্ছে। নবায়নের সময় যারা আমাদের চেতনার বাইরের লোক এবং যারা খারাপ লোক তাদের বাদ দেওয়া হবে। নেতাদের সে ধরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

রামপাল বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে তিনি বলেন, ‘ইউনেস্কোর যে আপত্তি ছিল সেটা তারা প্রত্যাহার করেছে। কিছু কিছু শর্ত তারা দিয়েছে, দেশের স্বার্থে পরিবেশের স্বার্থে যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমরা গ্রহণ করবো। এছাড়া দেশে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার সংখ্যা নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান মন্ত্রী।

এর আগে সেতুমন্ত্রী সার্কিট হাউসে খুলনা সড়ক জোনের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সওজ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘চলতি অর্থবছরে পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে ১০ জোনে ১০টি আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করা হবে। খুলনা জোনে ৩২১ কোটি টাকার কাজ দ্রুত শুরু হবে। এছাড়া খুলনা-সাতক্ষীরা এবং যশোর-বেনাপোল সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হতে যাচ্ছে।’

সোমবার সকালে খুলনা সার্কিট হাউসে মত বিনিময় সভায় সেতু মন্ত্রী ( খুলনা প্রতিনিধি)

মন্ত্রী খুলনা জোনের বিভিন্ন জেলায় চলমান উন্নয়ন কার্যক্রমের বিষয় খোঁজখবর নেন।

তিনি বলেন, জনগণের ভোগান্তি নিরসনে জেলা সড়কগুলোর অবস্থা উন্নত করতে হবে। কারণ জেলা সড়কগুলোতে জনগণের সম্পৃক্ততা সবচেয়ে বেশি। মহাসড়কগুলোতে ইজিবাইক চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু জেলা সড়কগুলোতে ইজিবাইক চলাচলের কারণে যে অসহনীয় যানজট সৃষ্টি হয় সে বিষয়ে আলোচনার মাধ্যমে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’

তিনি খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে, মাদক বিষয়ে তার সরকারের জিরো টলারেন্স নীতির কথা পূনর্ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, খুলনা বিভাগীয় কমিশনার মো.আবদুস সামাদ, সড়ক ও জনপথ খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো.রুহুল আমীন এবং খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসানসহ সওজ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

/জেবি/

আরও পড়তে পারেন: বাস ভাঙচুরের ছবি তোলায় সাংবাদিককে ছাত্রলীগ নেতাদের মারধরের অভিযোগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম