কুষ্টিয়ার মোকামে কমতে শুরু করেছে চালের দাম

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
১১ জুলাই ২০১৭, ০৬:০২আপডেট : ১১ জুলাই ২০১৭, ০৬:০২

দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার সদর উপজেলার খাজানগরে ইতোমধ্যে সব ধরনের চালের দাম কেজিতে দুই থেকে আড়াই টাকা পর্যন্ত কমেছে। আমদানি শুল্ক কমানো ও বাইরে থেকে আমদানির কারণে চালের দাম কমছে, বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগামী ১৫ দিনের মধ্যে চালের দাম কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা কমে যাবে, বলে মনে করছেন মিল মালিক ও খাদ্য অধিদফতরের কর্মকর্তারা।

চালের মোকাম (ফাইল ছবি) খোঁজ নিয়ে জানা গেছে, খাজানগর মোকামে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দামই কমেছে। স্থানীয় মিল মালিকরা জানান, মিনিকেট চাল মানভেদে কেজিতে দুই টাকা, স্বর্ণা, কাজল লতা, আঠাশসহ অন্যান্য চালের দামও আগের থেকে কয়েক টাকা কমে বিক্রি হচ্ছে। তবে মোটা চালের দাম কমেছে সব থেকে বেশি। যে চাল ১০ দিন আগেও ৪২ থেকে ৪৩ টাকা কেজি বিক্রি হয়েছে সেই চাল এখন বিক্রি হচ্ছে ৩৭ থেকে ৩৮ টাকা কেজিতে।

চালকলের মালিক হাজি লিয়াকত হোসেন জানান, মিনিকেট চাল ঈদের আগেও বিক্রি হয়েছে বস্তা প্রতি ২ হাজার ৩৫০ থেকে ২ হাজার ৪০০ টাকায়। সেই চাল এখন বিক্রি হচ্ছে ২ হাজার ২৫০ টাকা থেকে ২ হাজার ৩০০ টাকায়। এছাড়া কাজল লতা চাল বিক্রি হচ্ছে আগের থেকে ১০০ টাকা কমে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২৫০ টাকায়। আগামী দুই সপ্তাহের মধ্যে চালের বাজার অনেকটা সহনীয় হয়ে যাবে, বলে মনে করেন এ চালকল মালিক।

ফোর স্টার রাইস মিলের মালিক মফিজ উদ্দিন জানান, ঈদের পর কেনাবেচা তেমন নেই। ঢাকা ও চট্টগ্রামের বাজারে চালের তেমন চাহিদাও নেই। এছাড়া সরকার আমদানি শুল্ক কমানোর কারণে বাইরে থেকে চাল আসছে কম দামে। এ চাল আসার কারণে স্থানীয় মোকামগুলো থেকে কেউ বেশি দামে চাল কিনতে চাইছে না।

চালের মোকাম (ফাইল ছবি) এ বিষয়ে কুষ্টিয়া অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন প্রধান জানান, গত এক সপ্তাহে খাজানগর মোকামে আগের থেকে বস্তা প্রতি (৫০ কেজি) দাম কমেছে ৮০ থেকে ৯০ টাকা ও কোনও কোনও ক্ষেত্রে তারও বেশি। আগামী এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত কমে যেতে পারে বলে মনে করছেন তিনি।

এদিকে, মোকামে দাম কমায় খুচরা বাজারেও চালের দাম কমছে ধীরে ধীরে। খুচরা বাজারে দাম কমতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করেন ব্যবসায়ীরা। পৌর বাজারের একাধিক ব্যবসায়ী জানান, আগে যে চাল কিনে রাখা হয়েছে তা বিক্রি করার পরই কম দামে নতুন চালে কিনে বিক্রি করবেন তারা।

সদর উপজেলা খাদ্য অফিসের কর্মকর্তা একেএম শাহ নেওয়াজ জানান, চালের বাজার আগের থেকে কমতে শুরু করেছে। মোটা চালের দাম কয়েক সপ্তাহের মধ্যে ৩৫ টাকায় নেমে আসবে। ইতোমধ্যে দাম আগের থেকে ৪ থেকে ৫ টাকা কমেছে। এতে করে যে খাদ্য সংগ্রহ অভিযানে যারা চুক্তি করেছিল তারা অনেকটাই লোকসান কাটিয়ে উঠতে পারবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর রহমান জানান, চালের দাম দিন দিন কমছে। এতে করে খাদ্য সংগ্রহ অভিযান জোরদার হবে। আমাদের যে টার্গেট আছে তা পরিপূর্ণ করতে পারবো।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের