ভারতের পেট্রাপোলে ২০টি সোনার বারসহ বাংলাদেশি আটক

বেনাপোল প্রতিনিধি
১১ জুলাই ২০১৭, ১১:০৭আপডেট : ১১ জুলাই ২০১৭, ১১:০৭

ভারতের পেট্রাপোলে ২০টি সোনার বারসহ বাংলাদেশি আটক বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল সীমান্তে ২০টি সোনার বারসহ আবু সালাম (৪৭) নামে এক বাংলাদেশিকে আটক করেছে সে দেশের কাস্টমস কর্মকর্তারা। সালাম বাংলাদেশের মুন্সিগঞ্জের বালিগঞ্জ থানার নারায়ণগঞ্জ গ্রামের আব্দুল হামিদের ছেলে। তার পাসপোর্ট নম্বর Bn- 0650395।
মঙ্গলবার (১১ জুলাই) সকাল ৮টায় পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ২০টি সোনার বারসহ তাকে আটক করে।
এ ব্যাপারে ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব বলেন, ‘সালাম নামের এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর ব্যাগ তল্লাশি করে ২০টি সোনার বার পাওয়া গেছে। তাকে আটক করা হয়েছে বলে শুনেছি।’
সূত্র জানায়, বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আবু সালাম বেনাপোল ইমিগ্রেশন ও কাস্টমসের কাজ সম্পন্ন করে ভারতে প্রবেশ করে। ভারতের কাস্টমস কর্মকর্তারা তার লাগেজ তল্লাশির জন্য স্ক্যান মেশিনে দেন। এ সময় সালামের লাগেজ থেকে ২০টি সোনার বার পাওয়া যায়।
/এএইচ/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম