২৪ ঘণ্টাই বেনাপোল বন্দরকে খোলা রাখতে হবে: এনবিআর চেয়ারম্যান

বেনাপোল প্রতিনিধি
১৪ জুলাই ২০১৭, ১১:৩৮আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১১:৩৮

বেনাপোল স্থলবন্দরকে একটি আন্তর্জাতিক মানের বন্দরে রুপান্তরিত করতে কাজ করে যাচ্ছি। সেজন্য সপ্তাহে ৭ দিন বেনাপোল বন্দরকে ২৪ ঘণ্টাই খোলা রাখতে হবে, বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বন্দরের অবকাঠামো উন্নয়ন ও রাজস্ব আহরণ বিষয়ক এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যানসহ অন্যরা নজিবুর রহমান বলেন, ‘দেশে রাজস্ব বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সংস্কৃতির সুফল ২০১৭-১৮ অর্থবছরে পাওয়া যাবে। জনগণের সহযোগিতায় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা যত বড়ই হোক না কেন বাংলাদেশের যে অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে তা মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বেই হয়েছে।’

সভায় বন্দরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন, নৌ পরিবহন মন্ত্রালয়ের সচিব অশোক মাধব রায়, বাংলাদেশ স্থলবন্দর কর্তপক্ষের চেয়ারম্যান তপন কুমার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আমদানি) লুৎফর রহমান, রাজস্ব বোর্ডের সিআই সেলের মহাপরিচালক বেল্লাল হোসেন, যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন চৌধুরী, কাস্টমস কমিশনার শওকাত হোসেন প্রমুখ।

সভা শেষে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও বন্দর সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বন্দর, চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশন, বন্দরের ট্রাক টার্মিনাল ও গাজিপুর নামাজগ্রাম সাদিপুর রাস্তার বেহাল দশা পরিদর্শন করেন। এসময় অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ভারতীয় কাস্টমসের ডেপুটি কমিশনার রাহুল মেহাতা।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম