শিশুদের যৌনহয়রানির অভিযোগে স্কুলশিক্ষক বরখাস্ত, অভিভাবকদের দাবি ষড়যন্ত্র

যশোর প্রতিনিধি
১৪ জুলাই ২০১৭, ১৫:০৭আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১৫:০৭

যশোর শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে যশোরের কেশবপুর উপজেলায় নতুন মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়। তবে স্কুল ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের দাবি, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কারসাজিতেই মকবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ আনতে বাধ্য হয় শিক্ষার্থীরা।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনন্দা সরকার জানান, ‘গত ১২ জুলাই সকালে স্কুলে আসার পর চতুর্থ ও পঞ্চম শ্রেণির ১৫-১৬টি মেয়ে আমাকে জানায়  তারা মকবুল হোসেন স্যারের ক্লাস করতে চায় না। কারণ জানতে চাইলে তারা বলে স্যার তাদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। এ ধরনের অভিযোগ তারা আগেও দিয়েছিল। সেকারণে আমি তাকে বলেছিলাম- আপনি মেয়েদের গায়ে হাত দেবেন না, প্রয়োজনে মারবেন! কিন্তু তিনি সেকারণে আমার ওপর ক্ষিপ্ত হন।’

তিনি আরও জানান, শিক্ষার্থীদের যৌন হয়রানির বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিসহ অন্য সদস্যদের অবহিত করা হয়। পরে ১৩ জুলাই সকাল ১১টায় স্কুল ম্যানেজিং কমিটির একটি জরুরি সভায় মকবুল হোসেনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা সহ-প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৩ জুলাই শিক্ষক মকবুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে শুনেছি। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিযে ভুক্তভোগী ৬-৭ শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে ওই শিক্ষক দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে এমন খারাপ আচরণ করছেন। এছাড়া স্কুলের অন্য দুজন শিক্ষকও আমাদের লিখিতভাবে বিষয়টি জানান। এরপর একটি রিপোর্ট তৈরি করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্যারকে দেখিয়ে জেলা অফিসে পাঠাই।’

এদিকে শিক্ষক মকবুল হোসেনকে সাময়িক বরখাস্তের ঘটনায় বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপর চড়াও হন। পরে কেশবপুর থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযুক্ত শিক্ষক মকবুল হোসেন বলেন, ‘বছরখানেক হলো আমি এই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পাই। সেসময় স্কুলে অন্য কোনও শিক্ষক ছিলেন না। একজন পিটিআই ট্রেনিংয়ে এবং আরেকজন মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। পরে সুনন্দা সরকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পান। তিনি জয়েন করার পর অনিয়মিত স্কুল করতেন। তাছাড়া দ্বিতীয় শ্রেণির একজন শিক্ষার্থীকে বিনা কারণে বেদম মারপিট এবং লাথি দেওয়ার বিষয়ে সুনন্দার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। কিন্তু আমি অভিভাবকদের সঙ্গে কথা বলে সে যাত্রা তাকে রক্ষা করি। স্কুলের ক্রয়-বিক্রয়ে অস্বচ্ছতার প্রতিবাদ করি। সেকারণে তিনি ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এমন ন্যাক্কারজনক কাজ করছেন।’

তিনি আরও বলেন, ‘সামনের বছর আমার অবসরে যাওয়ার কথা। এই বয়সে সন্তানতূল্য মেয়েদের সঙ্গে আমাকে জড়িয়ে যেসব রটনা করা হচ্ছে তা বলতেও আমার কষ্ট হচ্ছে।’

শিক্ষার্থীদের সঙ্গে বাজে আচরণের বিষয়ে জানতে চাওয়া হলে পঞ্চম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী যথাক্রমে সাজিদ আলম, সেলিম রেজা ও শামিমা খাতুন বলে, ‘মকবুল স্যার আমাদের খুব আদর করেন। উনি অংক ও বিজ্ঞান বিষয় পড়ান। কিন্তু কোনও বাজে আচরণ করেন না। হেড ম্যাডাম আমাদের শাসিয়েছেন, উনি যা বলতে বলেছেন তা যেন বলি।’

একই এলাকার বাসিন্দা এবং অভিভাবক মোস্তাফিজুর রহমান বলেন, ‘হেড ম্যাডাম ঠিকমত স্কুলে আসেন না। তাছাড়া স্কুলে সরকারি বরাদ্দের টাকা ঠিকমত খরচ না করার বিষয়ে মকবুল স্যার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ম্যাডাম তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’

অভিভাবক মুন্সি আব্দুল লতিফ বলেন, ‘মকবুল স্যার নিরীহ মানুষ। হেড ম্যাডাম কাউকে সম্মান করেন না। খরচের হিসাব জানতে চাওয়ায় তিনি বেশি ক্ষুব্ধ হয়েছেন। তাছাড়া আজকে ম্যানেজিং কমিটির সভা আহ্বান করা হলেও কেন শিক্ষা কর্মকর্তাকে দিয়ে তড়িঘড়ি তাকে সাসপেন্ড করা হলো বিষয়টি সন্দেহজনক।’

ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল বারী বলেন, ‘আমাদের আজ সভা ডাকা হয়।পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফোনে বলেন, মিটিং স্থগিত। আবার ফোন করে স্কুলে আসতে বলা হয়েছে। কী ঘটনা এখনও পুরোপুরি জানি না।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন বলেন, ‘অভিযোগ পেয়ে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম ১২ জুলাই স্কুলে যান। তিনি ফিরে একটি রিপোর্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়েছেন। সংশ্লিষ্ট শিক্ষক মকবুল হোসেনকে ১৩ জুলাই সকালে সাসপেন্ড করা হয়েছে বলে একটি চিঠি আমার কাছে এসেছে। বিষয়টি আমি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকদের জানিয়ে দিয়েছি।’

অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা এই ঘটনাকে ষড়যন্ত্রমূলক দাবি করছেন জানালে তিনি বলেন, ‘এ বিষয়ে কিছু জানি না।’

/এসএসএ/এফএস/

আরও পড়ুন- নির্মাণ শেষ না হতেই সিরাজগঞ্জে পাউবোর রিং বাঁধে ধস, লোকালয়ে পানি

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের