বেনাপোলে সোয়া কেজি স্বর্ণসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি
১৭ জুলাই ২০১৭, ০৯:২৫আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১০:৫৪

উদ্ধার হওয়ার স্বর্ণের বার ভারতে পাচারের সময় বেনাপোল স্থলবন্দরে ৫টি স্বর্ণের বারসহ সেলিম হাওলাদার (৫১) নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টুংগী বাড়ী থানার বলয় গ্রামে। জব্দ করা স্বর্ণের ওজন সোয়া এক কেজি।

আটক সেলিম

সোমবার (১৭ জুলাই) সকাল ৭টার দিকে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা তাকে আটক করে। বেনাপোল কাস্টম শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল মোতালিব বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সেলিম নামে একজন যাত্রী স্বর্ণ নিয়ে ভারতে যাবেন। শুল্ক গোয়েন্দার একটি দল আগে থেকে চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে অবস্থান করছিল। এরপর ওই যাত্রী বেনাপোল কাস্টম চেকপোস্ট পার হয়ে ভারতে যাওয়ার জন্য যাবতীয় কাজ শেষ করে পুলিশ চেকপোস্ট পার হওয়ার সময় তার জুতার ওজন দেখে সন্দেহ হয়। পরে তাকে আটক করে জুতার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় সোয়া এক কেজি ওজনের ৫টি বার উদ্ধার করা হয়।’

এখন সেলিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় তাকে সোপর্দ করা হবে। উদ্ধারকৃত সোনা বেনাপোল কাস্টমে জমা দেওয়া হবে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম