টানা দুই দিনের বৃষ্টিতে খুলনায় জনজীবন বিপর্যস্ত

খুলনা প্রতিনিধি
২০ জুলাই ২০১৭, ১৫:৪৭আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৫:৪৭

টানা দুই দিনের বৃষ্টিতে খুলনায় জনজীবন বিপর্যস্ত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে খুলনায় দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। বুধবার দিনভর হালকা বৃষ্টি হলেও বৃহস্পতিবার ভোর থেকে ভারী বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ১২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে। বুধবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে এখনও চলছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বইছে।

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, নিম্নচাপের প্রভাবে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

টানা ২দিনের বৃষ্টিতে খুলনায় দুর্যোগপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে। শহরের রাস্তা-ঘাটসহ নিচু এলাকার বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠেছে। সকাল থেকে রাস্তা ঘাট ছিল ফাঁকা। হালকা যানবাহন চলাচল করলেও যাত্রী ছিল না।

টুটপাড়া নিবাসী আব্দুল জব্বার বলেন, ‘বাধ্য হয়ে বৃষ্টির মধ্যে বের হতে হয়েছে। মহেন্দ্রর পর্দাটা ভালোও না হওয়ার কারণে বৃষ্টির পানিতে ভিজে যেতে হয়েছে। হালকা বৃষ্টিতেই এ অবস্থা। ভারী বৃষ্টি হলে তো এসব যানবাহনে চলাচল করা কঠিন।

 /জেবি/

আরও পড়তে পারেন: বেরবির সাবেক উপাচার্য ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের জামিন নামঞ্জুর

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের