সেই তিন তলা বাড়ির মালিকের বয়স্ক ভাতার কার্ড বাতিল

ঝিনাইদহ প্রতিনিধি
২৪ জুলাই ২০১৭, ২১:০৫আপডেট : ২৪ জুলাই ২০১৭, ২১:০৫

তিন তলা বাড়ির মালিক নিশি কান্তের বয়স্ক ভাতার কার্ড বাতিল অবশেষে তিন তলা বাড়ির মালিক নিশি কান্ত সাহার বয়স্ক ভাতার কার্ডটি বাতিল করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাদেকুর রহমান লাল কালী দিয়ে কার্ডটি কেটে তার উপর বালিত লিখে স্বাক্ষর করেন।

প্রসঙ্গত, রবিবার ‘তিন তলা বাড়ির মালিক পেলেন বয়স্ক ভাতার কার্ড’ শিরোনামে বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন পত্র পত্রিকায় একটি খবর প্রকাশিত হলে প্রশাসনের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সমালোচনার ঝড় উঠে। এলাকাবাসীর মধ্যেও ব্যাপক ক্ষোভের সঞ্চায় হয়।

ইউএনও ছাদেকুর রহমান জানান, বাংলা ট্রিবিউনে সংবাদটি পড়ার পর তিনি বিষয়টি খোঁজ নিয়ে সত্যতা পান। সোমবার তিনি কার্ডটি বালিত করে দেন।

নিশি কান্তের বয়স্ক ভাতার কার্ড বাতিল তিনি বলেন, ‘ আসলে একার পক্ষে সব কিছু সব সময় দেখে ওঠা সম্ভব হয় না। যেকোনোভাবে তিনি কার্ডটি পেয়ে গিয়েছিলেন। আমরা সেটি বাতিল করে দিয়েছি।

তিনি জানান,এই এলাকায় ইষ্টম নামের এক দরিদ্র ও অসহায় ব্যক্তি আছেন। প্রাথমিকভাবে তাকে কার্ডটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।’

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আইনাল হক বলেন, নিশি কান্ত সাহা যে তিন তলা বাড়ির মালিক তা সরেজমিনে গিয়ে সত্যতা মিলেছে। বিষয়টি উপজেলা যাচাই বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমানকে জানানোর পর তিনি কার্ডটি বাতিল করে দেন।

/বিএল/

এ সংক্রান্ত আগের খবর:
তিন তলা বাড়ির মালিক পেলেন বয়স্ক ভাতার কার্ড!

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম