ইউএনওর গাড়ি চালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্ত চলছে

বাগেরহাট প্রতিনিধি
২৫ জুলাই ২০১৭, ১১:৫৩আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১১:৫৭

দুর্নীতি বাগেরহাটের মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি চালক নুরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ন-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার (২৪ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম ইরফান উদ্দিন আহমেদ তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন।

গত ৬ জুন নুরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ন-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে খুলনা বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেন উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান এস কে হায়দার মামুন। ওই অভিযোগের পর জেলা প্রশাসকের নির্দেশে এই তদন্ত শুরু হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,গাড়ি চালক নুরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ন-দুর্নীতি অভিযোগ করেছেন উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান। তাকেসহ নুরুল ইসলামের সঙ্গে বলা হয়েছি। এ বিষয়ে আরও তদন্তের পর প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযোগ থেকে জানা যায়,মোল্লাহাটের ইউএনও’র  গাড়ি চালক দাফতরিক কর্মকর্তা সেজে অনিয়ম-দুর্নীতর মাধ্যমে অর্থ আত্মসাত করে সাধারণ লোকজনকে হয়রানি করছে। মোল্লাহাট উপজেলায় কেউ সেবা নিতে আসলে কাজ করে দেওয়ার কথা বলে নুরুল ইসলাম বিভিন্ন ভাবে হয়রানি করে। উপজেলা রাজস্ব প্রশাসন কমপ্লেক্সের ৩০ একরের বেশি জমির নারকেল-সুপারিসহ যাবতীয় ফল এবং দীঘির মাছও বিক্রয় করে সেই টাকা সরকারি কোষাগারে জমাও দেনিনি। সেই টাকা তিনি আত্মসাত করেছেন। তার অনৈতিক কাজের প্রতিবাদ করায় উপজেলার নৈশ প্রহরীকে মারধরের অভিযোগও রয়েছে। এমনকি উপজেলা রাজস্ব তহবিলে প্রতি মাসে ভুয়া বিল-ভাউচার দিয়ে ট্কা তুলে নিয়েছেন। যার সত্যতা দাফতরিক রেকর্ড রেজিস্ট্রার পরীক্ষা করলে পাওয়া যাবে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেন নুরুল ইসলাম।  তিনি বলেন,‘একটি কু-চক্রড়ি মহল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।’

/এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম