শিশু পরিবারে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে ৪ কর্মচারীকে গণপিটুনি

সাতক্ষীরা প্রতিনিধি
৩১ জুলাই ২০১৭, ১৫:৫৭আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৫:৫৭

অভিযুক্ত কর্মচারীরা সাতক্ষীরা সরকারি শিশু পরিবারে শিক্ষার্থী বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রবিবার (৩০ জুলাই) রাতে শিশু পরিবারের চার কর্মচারীকে গণপিটুনি দিয়েছে। ঘটনা তদন্তে জেলা প্রশাসক তিন সদস্যের কমিটি গঠন করেছেন। এছাড়া অভিযুক্ত একজনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বদলি করে দিয়েছে। 

অভিযুক্তরা হলো শিশু পরিবারের কর্মচারী বিমান বৈরাগী, তানভির হোসেন, আবদুল্লাহ আল মাহমুদ, কৌশিক ফরহান।

সাতক্ষীরার পুরাতন সাতক্ষীরা এলাকায় ১৯৭২ সালে প্রতিষ্ঠিত সরকারি শিশু পরিবারে (বালক) এখন বাস করে ৬৮ জন এতিম শিশু। তাদের দেখভাল করার জন্য শিক্ষক কর্মচারীসহ ১৭টি পদের মধ্যে রয়েছে ৯ জন।

শিক্ষার্থীদের অভিযোগ, খাওয়া-দাওয়া পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা কোনও কিছুই ঠিক নেই তাদের। এ সব বিষয় নিয়ে অভিযোগ করলেই তাদেরকে নির্যাতন করা হয়। শিশু শিক্ষার্থীদের অভিযোগ, চার কর্মচারী সুযোগ বুঝে বিভিন্ন সময়ে যৌন নির্যাতন চালায়। এর প্রতিবাদ জানিয়েও কোনও লাভ হয় না। রবিবার বলাৎকার চালানোয় শিক্ষার্থীরা চার অভিযুক্তকে গণপিটুনি দেয়।

সরকারি শিশু পরিবারে বলাৎকারের শিকার শিশুরা জানায়,  ‘আমরা কর্মচারী বিমান বৈরাগী, তানভির হোসেন, আবদুল্লাহ আল মাহমুদ, কৌশিক ফরহানকে রবিবার রাতে পিটুনি দিয়েছি। আমরা তাদের বলাৎকারের শিকার। আমরা সব শিক্ষকের অপসারণ চাই’।

শিক্ষার্থীরা জানায়, অভিযোগ করলেই উল্টো আমাদের মারধর করা হয়। তবে অভিযুক্ত চার কর্মচারীর দাবি, শিশুরা শঙ্খলা ভঙ্গ করলে আমরা কঠোর হওয়ায় তারা এসব অভিযোগ করেছে।

শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক মো.মিজানুর রহমান বলেন ‘আমি এখানে মাত্র তিনদিন যোগদান করেছি। শিশুদের অভিযোগ পেয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক।’

জেলা সমাজসেবা উপ-পরিচালক দেবাশীষ সরদার বলেন, অভিযোগ পাওয়ার পরপরই কর্মচারী বিমান বৈরাগীকে বদলি করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের