রেলের ধাক্কায় ১২ বাসযাত্রী নিহত: তিন বছর পার হলেও উচ্ছেদ হয়নি অবৈধ স্থাপনা

ঝিনাইদহ প্রতিনিধি
০১ আগস্ট ২০১৭, ১২:১১আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১২:১৫

কালীগঞ্জের বারবাজার রেল ক্রসিংয়ে ওপর বসা মাছ বাজার (ঝিনাইদহ প্রতিনিধি)

২০১৪ সালের ১ আগস্ট ভোরে ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী বাসের ১২ জন নিহত হয়। দুর্ঘটনার পর রেলওয়ের পক্ষ থেকে ও স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির দেওয়া রিপোর্টে দুর্ঘটনার কারণ হিসেবে তিনটি কারণ উল্লেখ করা হলেও এ ব্যাপারে এখনো কোনও ব্যাবস্থা নেওয়া হয়নি।

কারণ তিনটির মধ্যে রয়েছে, তৎকালীন স্টেশন মাস্টার আবু সুফিয়ান তুর্কি ও গেইট ম্যান আব্দুর রহমানের দায়িত্বে অবহেলা। তারা ঘুমিয়ে থাকার কারণে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। দ্বিতীয় কারণ হিসেবে দেখা গেছে, রেল লাইন ঘেঁষে গড়ে উঠেছে মাছ বাজার ও অবৈধ স্থাপনা। এসব অবৈধ স্থাপনের কারণে রাতে যানবাহনগুলো রেলক্রসিং পার হওয়ার সময় রেলের আলো দেখতে পারে না। দুর্ঘটনার রাতে রেলের আলো দেখতে না পারার কারণে দুর্ঘটনাটি ঘটে। তৃতীয় কারণ হলো বরযাত্রীবাহী বাসের ঢোল বাজনার কারণে ড্রাইভার ট্রেনের হর্ণ শুনতে পারেননি। যে কারণে দুর্ঘটনাটি ঘটে। কিন্তু দুর্ঘটনার তিন বছর পার হলেও অজ্ঞাত কারণে রেল লাইনের ওপর থেকে মাছ বাজারটি উচ্ছেদ করা হয়নি।

দুর্ঘটনার পর রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেন্ড হাবিবুর রহমানকে আহ্বায়ক করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি এবং স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে তৎকালীন এডিসি জেনারেল নাসরিন জাহানকে আহ্বায়ক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) দেবপ্রসাদ পাল ও সার্কেল এএসপিকে সদস্য করে তিন সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

ঘটনার ৯ দিন পর ১০ আগস্ট স্থানীয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি স্টেশন মাস্টার আবু সুফিয়ান তুর্কি, গেইট ম্যান আব্দুর রহমান ও বাসের ড্রাইভারকে দায়ি করে তদন্ত প্রতিবেদন জমা দেয়। ওই তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা  হয়। এছাড়া দুর্ঘটনার নেপথ্যে বেশকিছু ঘটনা তদন্ত প্রতিবেদনে উঠে আসে। তদন্ত কমিটির সদস্য ওই সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)  এবং বর্তমানে চুয়াডাঙ্গার জেলার এডিসি দেবপ্রসাদ পাল অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ বেশকিছু সুপারিশ করেন।

দুর্ঘটনার পর কয়েক দফা রেল লাইনের উপর গড়ে উঠা বাজার ও আশপাশের  অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হলেও অজ্ঞাত কারণে সেই অভিযান আজও হয়নি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, এ রেল লাইনের উপর দিয়ে প্রতিদিন ৯ টি আপ ও ৯ টি ডাউনসহ মোট ১৮টি ট্রেন চলাচল করে। এছাড়া স্থানীয় অনেকে নাকি রেলওয়ে থেকে ডিসিআর কেটে এনে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন। মাছের পানিতে স্লিপারগুলোর নীচে পানি জমে মাটি নরম হয়ে রেল লাইন সরে যায়। স্লিপারগুলো মরিচা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এসব কারণে ট্রেন লাইনচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

এ ব্যাপারে সেই সময়ের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও বর্তমানে চুয়াডাঙ্গা জেলার এডিসি দেবপ্রসাদ পাল জানিয়েছিলেন, দুর্ঘটানার কয়েকদিন পর তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছিল। পরবর্তীতে রিপোর্টটি মন্ত্রণলায়ে পাঠানো হয়। 

এখনও কোনও ব্যবস্থা নেওয়া হলো না কেন জানতে চাইলে বর্তমান কালীগঞ্জ উপজেলা কর্মকর্তা সাদেকুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। ঘটনার সময় যারা এখানে ছিল তারা সবাই বদলি হয়ে গেছে। তবে আমি খুব শিগগির স্থানীয় সার্ভেয়ারদের ডেকে রেলওয়ের জায়গাটা মেপে আইনানুগ ব্যাবস্থা নিব।’

২০১৪ সালের ১ আগস্ট ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া বাস (ঝিনাইদহ প্রতিনিধি)

প্রসঙ্গত, ২০১৪ সালের ১ আগস্ট রাত সাড়ে ৩টার দিকে তমা পরিবহনের (সাতক্ষীরা জ ০৪-০০১৪) একটি বাস ৭৫ থেকে ৮০ জন বরযাত্রী নিয়ে শৈলকুপায় ফিরছিল। পথে বারোবাজার মাছ বাজার রেলক্রসিংয়ে  বর-কনের মাইক্রোটি পার হয়ে গেলেও বরযাত্রী বহনকারী বাসটি পার হওয়ার সময় সৈয়দপুর থেকে খুলনাগামী সীমান্ত ডাউন ১৪৬৫ নম্বরের ট্রেনটি ওই বাসটিকে আঘাত করে। দ্রুতগামী ট্রেনটির সামনের ইঞ্জিনের সঙ্গে বাসটি আটকে প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে থামে। এ সময় বাসের বিভিন্ন অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এতে বরযাত্রীবাহী বাসের ৯ জন  ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর ২ জন এবং চিকিৎসাধীন অবস্থায় একজনসহ মোট ১২ জন নিহত হয়। নিহতদের মধ্যে একই পরিবারের ৩ জন ছিল। এ সময় অর্ধশতাধিক বরযাত্রী আহত হয়।

/জেবি/

আরও পড়তে পারেন: দ্বিতীয় দিনের মতো জাবির প্রশাসনিক ভবন অবরোধ 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম