সুন্দরবনে অনিয়ন্ত্রিত হরিণ শিকারিরা

সাতক্ষীরা প্রতিনিধি
০২ আগস্ট ২০১৭, ১২:২৮আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১২:৩৩

হরিণ

 

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ উপকূলীয় অঞ্চলে সাম্প্রতিক সময়ে হরিণ শিকারীর দল অতি মাত্রায় তৎপর হয়ে উঠেছে। সুন্দরবনে বনদস্যু বাহিনীকে নিয়ন্ত্রণ করতে প্রশাসন যখন তৎপর সেই সুযোগে হরিণ শিকারীর বেপরোয়া হয়ে উঠেছে।

উপকূলীয় অঞ্চলের একাধিক মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে,খানিকটা প্রকাশ্যেই চলছে সুন্দরবনে হরিণ শিকার। ৩০ জুলাই কালিঞ্চীতে হরিণ শিকার ও মাংস কেনা-বেচাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ ঘটনায় ১৫জন গুরুতর আহত অবস্থায় বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিঞ্চী গ্রামের কাদের গাজী ও গোকুল সংঘবদ্ধ শিকারীর দলের সহযোগিতা নিয়ে হরিণ শিকার করে লোকালয়ে নিয়ে আসেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা কৈখালী বন অফিসে খবর দেয়। কৈখালী বন অফিসের এফজি মিজানুর রহমান দলীয় সদস্য নিয়ে ঘটনাস্থলে অভিযান চালায়। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আগে থেকেই জানতে পেরে শিকারির দল সব কিছু লুকিয়ে ফেলে এমন অভিযোগ স্থানীয়দের। ফলে খালি হাতে ফিরে আসে বন বিভাগের কর্মকর্তারা।

সুন্দরবনে র‌্যাব-৬ ও র‌্যাব-৮ এর নানামুখী উদ্যোগে বনদস্যু বাহিনী একের পর এক আত্মসমর্পণ করেছে। এই সুযোগ কাজে লাগিয়ে শিকারিরা তৎপর হয়ে উঠেছে।

এ বিষয়ে এফজি মিজানুর রহমান বলেন,‘হরিণ শিকারের কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। কিন্তু অভিযানে কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। সরকার বন্দুকের অনুমতি দেয় জনগণের জানমালের নিরাপত্তার জন্য সুন্দরবনে হরিণ শিকার করার জন্য নয়।’

 

/এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম