নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতরে বাস, প্রাণ গেলো ২ জনের

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৭, ১২:৪২আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১২:৪২

সাতক্ষীরা জেলা সাতক্ষীরায় তালা উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভেতরে ঢুকে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এদিকে, পৃথক সড়ক দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) সকালে এসব দুর্ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় সাতক্ষীরাগামী একটি বাস (সাতক্ষীরা ব-০৫-০০০৫) নিয়ন্ত্রণ হারিয়ে ভৈরবনগর রাস্তার পাশে রুহুল কুদ্দুস মোড়লের বাড়ির ভেতর ঢুকে যায়। এতে বাসে থাকা তারাপদ মণ্ডলের স্ত্রী গুরুদাসী (৪৫) গফফারের মেয়ে আছিয়ার (৬) ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় প্রায় ২০/২৫ জন যাত্রী আহত হয়। তাদের সাতক্ষীরার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, সকাল সাড়ে ৭টার দিকে শ্যামনগর উপজেলা সদরে কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন প্রধান সড়কের উপরে ট্রাকচাকায় লাইলী বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন।

নিহত লাইলী বেগম (৬০) হরিনগর গ্রামের নুর ইসলাম শেখের স্ত্রী। এ ঘটনায় স্বামী নুর ইসলাম গুরুতর আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নিহতের ছেলে আমিনুর জানান, মোটরসাইকেলে শ্যামনগর সদরে চিকিৎসকের কাছে যাওয়ার সময় ঈদগাহের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক (মুন্সীগঞ্জ-৮-০২-০০২২) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মা মারা যান। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী বলেন, চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।

/বিএল/

আরও পড়ুন:
বগুড়ায় ছাত্রীকে ধর্ষণের আলামত মিলেছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম